ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ১২:৭

জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গত মঙ্গলবার (১৯ এপ্রিল) নগরীর লাভলেইনস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, রহমতে ভরা এই পবিত্র রমজান মাস। প্রথম দশক শেষ হয়ে ক্ষমার ঘোষণা নিয়ে মাগফিরাতের দ্বিতীয় দশক চলছে।  রমজানের প্রথম ১০ দিনে যারা আল্লাহর রহমতে সিক্ত হয়েছেন, তারা মাগফিরাত আর নাজাতের বারিধারায় সিক্ত হয়ে চলেছেন। তবে যারা রমজানের এই কল্যাণময় সময়গুলো অবহেলা ও উদাসীনতায় দূরে ঠেলে দেয় তারা আল্লাহর রহমত ও অনুগ্রহ থেকে বঞ্চিত হবেন। 
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে  নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে সুষ্ঠু সুন্দর জীবন পরিচালনার জন্য অনুশীলন ও প্রশিক্ষণের মাস।  সেই অনুশীলন ও প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে সারা বছর। ইবাদত বন্দেগীর পাশাপাশি এর দর্শন ও অন্তর্নিহিত শিক্ষা  জীবনযাপনের প্রতিটি পর্যায়ে ধারণ করতে হবে। 
বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহবায়ক মো এয়াকুবের সভাপতিত্বে ও সদস্য সচিব মিরণ হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহম্মদ,  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলী, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন মো আলমগীর,  উজ্জ্বল বিশ্বাস,  মো বেলাল উদ্দীন চৌধুরী, শাহ আলম ভূঁইয়া, নুরুল আলম লেদু,  হারুনুর রশিদ রনি,  মো বখতিয়ার উদ্দীন,  নাছির উদ্দীন পলাশ,  সৈয়দ মো জাহাঙ্গীর আলম প্রমুখ। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির