প্রতারণার দায়ে সেলিম-রাজস্থান পাঞ্জাবি-ভাসাবি শপিং মলকে জরিমানা
পণ্যের প্রাইজ ট্যাগের উপর নতুন প্রাইজ ট্যাগ বসিয়ে ক্রেতার কাছ থেকে বাড়তি দাম আদায় করায় মিমি সুপার মার্কেটের পাশে কেবিএইচ প্লাজার সেলিম পাঞ্জাবিকে ১ লাখ, রাজস্থান পাঞ্জাবিকে ১ লাখ ও ভাসাবি শপিং মলকে ৩০ হাজার ও আফমি প্লাজার এপেক্স সু’র ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন ঈদকে ঘিরে মানুষ এখন কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছেন। এটাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা ভোক্তাকে ঠকানোর জন্য সরব হয়ে উঠেছেন। তাই আমরা আজ মিমি সুপার মার্কেটে অভিযান পরিচালনা করি। এসময় আমরা পণ্যের প্রাইজ ট্যাগের উপর নতুন প্রাইজ ট্যাগ বসিয়ে বাড়তি দাম আদায় করার প্রমাণ পাই। পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয়কৃত পণ্যের ভাউচার দেখতে চাইলে তারা সেটাও দেখাতে ব্যর্থ হন। তাই আমরা ভোক্তা অধিকার আইন-২০০৯ মোতাবেক চার ব্যবসায়ীকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছি।
অন্যদিকে পণ্যের প্রাইজ ট্যাগের উপর নতুন প্রাইজ ট্যাগ বসিয়ে বাড়তি দাম আদায় ও ক্রয়কৃত পণ্যের ভাউচার দেখাতে না পারায় মিমি সুপার মার্কেটের চার ব্যবসায়ীকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও অননুমোদিত বিদেশি প্রসাধনী বিক্রি করায় মিমি সুপার মার্কেটের আরও ৪ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে নগরের মিমি সুপার মার্কেটে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের কথা বার বার বলে আসছি। তারপরও বিভিন্ন দোকানে অভিযানে গেলে সেটা আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি দোকানগুলোতে অননুমোদিত বিদেশি প্রসাধনী পণ্যও পেয়েছি। তাই আমরা মিমি সুপার মার্কেটের চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা ও সতর্ক করেছি।’
অন্যদিকে মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে পৃথক আরেকটি অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি