চট্টগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারকে ঘর থেকে উচ্ছেদ করে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় বীরমুক্তিযোদ্ধা মৃত আনোয়ারুল হক হকের স্ত্রী ছালেহা বেগম প্রতিবন্ধি ছেলেসহ মুক্তিযোদ্ধা পরিবারকে ঘর থেকে বের করে ঘরে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অসহায় পরিবারটি তাদের বাড়ি ঘর ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবারের অভিযোগ গত ১৬ এপ্রিল সকাল ১১ টায় মোহাম্মদ মারুফ(২৫), মো. নিশাদ(২৩), মো. রিয়াদ(৩০), তাদের পিতা মাহফুজুর রহমান মিলে মুক্তিযোদ্ধার প্রতিবিন্ধ সন্তান মো. ফিরোজ(৪৫), জোর পূর্বক ঘর থেকে বের দিয়ে ঘরের মালামাল তছনছ করে ঘরে তালা ঝুলিয়ে দেয়। পুলিশর সহায়তা চেয়ে ৯৯৯ এ ফোন করা হলে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজন আটক করে নিয়ে যায়। কিছুক্ষন পর পুলিশ আসামিদের পক্ষ নিয়ে পারলে ঘর থেকে তাদেরও দখলে নেয়ার পরামর্শ দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধার মৃত আনোয়ারুল হকের স্ত্রী ছালেহা বেগম, মুক্তিযোদ্ধার ছেলে মাঈনুদ্দিন, মো. ফিরোজ প্রমুখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি