রায়পুরায় উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের আলোচনা সভা
‘আমরা রায়পুরায় শান্তি চাই’- এই স্লোগানকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত অর্ধশত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ মে) বেলা ১১টায় উপজেলা হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকতা মো. আজগর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক।
আলোচনা সভায় আমরা নরসিংদীবাসী পত্রিকার নির্বাহী সম্পাদক মো. তৌকির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নুর উদ্দিন আহমেদ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ব্ল্যাড ডোনার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. শফিকুল ইসলাম শফিক, স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার সহ-প্রধান স্বেচ্ছাসেবক ও রায়পুরা প্রেসক্লাবের সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক তুহিন ভূঁইয়া, শতদল স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম, আমরা নরসিংদীবাসী রাধানগর ইউনিয়নের আহ্বায়ক শামীম আহমেদ, চলো গড়ি রায়পুরার আহ্বায়ক রাতুল চৌধুরী, রায়পুরা উপজেলা উৎসর্গ ফাউন্ডেশনের সভাপতি আনিছুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল মোমেনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রায়পুরা উপজেলার শান্তির লক্ষ্যে বিশেষ করে চরাঞ্চালের ৬টি ইউনিয়নে যাতে সর্বদা শান্তি বিরাজ করে সে লক্ষ্যে আমরা সকল সংগঠনের সাথে এক হয়ে কাজ করে যাব। উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রায়পুরায় শান্তি বজায় রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, সম্প্রতি উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীবান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহতসহ অর্ধশতাধিক লোক আহত হন।
এমএসএম / জামান
৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান