ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

রূপগঞ্জের হয়ে খেলে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নেবেন সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ৪:৩৮

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবে নাম লেখালেও ঐতিহ্যবাহী দলটির হয়ে মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। জাতীয় দলের ব্যস্ততা আর পারিবারিক বিপদ কাটিয়ে সুপার লিগ পর্ব থেকে মোহামেডানের জার্সিতে মাঠে নামার কথা ছিল বাঁহাতি অলরাউন্ডারের। তবে এবার সুপার লিগে উঠতে ব্যর্থ মোহামেডান, বাদ পড়েছে লিগ পর্বে। এজন্য নিয়ম মেনেই মোহামেডান ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জের হবে ডিপিএল খেলবেন সাকিব।

রূপগঞ্জের হয়ে সুপার লিগের বাকি ৪টি ম্যাচ খেলবেন সাকিব। এই ৪ ম্যাচ দিয়ে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি সারতে চান তিনি। আজ (বুধবার) সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সংবাদ মাধ্যমকে এ তথ্য দেন সাকিব।

বিমানবন্দরে সাংবাদিকদের সাকিব বলেন, ‘একদম হঠাৎ করে সিদ্ধান্ত (দলবদল) নেওয়া। এক ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া। যেহেতু ভাবলাম একটা সুযোগ আছে খেলার। যেহেতু সামনে শ্রীলঙ্কা সিরিজটা আছে এখন যদি কয়েকটা ম্যাচ খেলতে পারি তো আমার জন্য প্রস্তুতিটা ভালো হবে।’

সঙ্গে যোগ করেন সাকিব, ‘যেহেতু অনেকদিনের গ্যাপ একটা হয়ে গেল, প্রায় এক মাসের গ্যাপ হয়ে গেল যে ক্রিকেট খেলি নাই। তো সুপার লিগের এই চারটি ম্যাচ খেলতে পারি তো খেলার মধ্যে আসার একটা সুযোগ হলো। সে জন্যই সুযোগটা নেওয়া।’

২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এই সিরিজে সাকিব খেলবেন কী-না এনিয়ে সংশয় থাকলেও সে শঙ্কা উড়িয়ে দিলেন সাকিব।

সাকিব বললেন, ‘সন্দেহর তো কোনো ইয়ে (কারণ) ছিল বলে আমার মনে হয় না। যদি কোনো জরুরি থাকতো তো অবশ্যই সেটা অন্য জিনিস। এখন অবশ্যই ভালো অনুভব করছি, এখন ফোকাসটা ক্রিকেটে রাখতে চাচ্ছি। চেষ্টা থাকবে পরবর্তী যত ম্যাচ আছে, সবই যেন খেলতে পারি।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে