ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে ধর্ম পরিবর্তন করে বিয়ে করায় মামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২০-৪-২০২২ বিকাল ৫:৩১
সিরাজগঞ্জের রায়গঞ্জে মিথ্যা মামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বেলা ১১টায় সরাই হাজীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল আলীমের বাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 
সংবাদ সম্মেলনকারী মোছা. নুসরাত জাহান ইভা জানান, আমি মোছা. নুসরাত জাহান ইভা (পূর্বের নাম অংকিতা রানী তালুকদার), পিতা : পংকজ কুমার তালুকদার, গ্রাম : ভূঁইয়াগাঁতী, থানা : সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ। আমি গত ২৪-০৩-২০২২ইং তারিখে মোকাম সিরাজগঞ্জ নোটারি পাবলিকের কার্যালয়ের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি এবং পরবর্তীতে গত ২৪-০৩-২০২২ইং তারিখে একই উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামের মো. আব্দুল আলীমের ছেলে মো. লিখন খাঁনের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহবন্ধনে আবদ্ধ হই। এখন আমার বাবা পংকজ কুমার তালুকদার আমার স্বামী মো. লিখন খাঁন ও আমার শ্বশুর মো. আব্দুল আলীমকে বিভিন্ন মিথ্যা মামলা ও হত্যার হুমকির দিচ্ছে। আমি এই মিথ্যা মামলা ও হত্যার হুমকি দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
 
তিনি আরো জানান, আমি আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আমি নিজ ইচ্ছায়, স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করি ও মো. লিখন খাঁনকে বিয়ে করি। 

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ