শাহজাদপুরে ২৪ কৃতী শিক্ষার্থীকে ক্যাশ ওয়াকফ বৃত্তি প্রদান
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাক্ষুসী যমুনা নদীর ভাঙনে নিঃস্ব, অসহায় ও হতদরিদ্র মেধাবী ও কৃতী ২৪ শিক্ষার্থীকে বুধবার (২০ এপ্রিল) দুপুরে কাজী আবুল হোসেন ও মাহমুদা হোসেন ক্যাশ ওয়াকফ বৃত্তি প্রদান করা হয়। সোশ্যাল ইসলামী ব্যাংকের ডিরেক্টর নার্গিস মান্নান এ বৃত্তি প্রদান করেন।
শাহজাদপুর উপজেলার পৌর সদরের মনিরামপুর বাজারে অবস্থিত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শাহজাদপুর শাখা কার্য়ালয়ে আয়োজিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী।
বিশেষ অতিথি ছিলেন- শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, বিশিষ্ট সমাজসেবক শাহবাজ খান সানি।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শাহজাদপুর শাখার ব্যবস্থাপক ও এভিপি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শাহজাদপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো. শাহজাহান আলী, পিও অ্যান্ড ওএম মো.আবু সাঈদ শেখ, সিনিয়র অফিসার মো. রবিউল ইসলাম, সোনাতনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।
৫টি বিদ্যালয়ের এ ২৪ কৃতী শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার ৩৩০ টাকা করে মোট ৫৫ হাজার ৯২০ টাকা প্রদান করা হয়। বিদ্যালয়গুলো হল- সোনাতনী উচ্চ বিদ্যালয়, বানতিয়ার উচ্চ বিদ্যালয়, ঠুটিয়া স্কুল অ্যান্ড কলেজ, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন