ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রশাসনের নামে কক্সবাজার-চট্টগ্রাম সড়কে পরিবহন থেকে কোটি টাকার চাঁদাবাজি


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ১১:৪৪

কক্সবাজার-চট্টগ্রাম সড়কে অবৈধ ও পারমিটবিহীন চলাচলকারী হিউম্যান হলার (লেগুনা) থেকে বছরে প্রায় কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ উঠেছে। প্রশাসনকে ম্যানেজ ও লাইন খরচের নামে এসব টাকা হাতিয়ে নিচ্ছেন লেগুনা মালিক সমিতির সভাপতি-সেক্রেটারি। এমনটাই অভিযোগ গাড়ির চালক ও মালিকদের।

জানা যায়, কক্সবাজারের ঈদগাহ থেকে চট্টগ্রামের চন্দনাইশ পর্যন্ত প্রতিদিন ৫০০ গাড়ি চলাচল করে। সড়কে এই অবৈধ গাড়িগুলোর বৈধতা পেতে প্রতিটি গাড়ির চালক ও মালিকদের প্রতি মাসে দিতে হয় ৬ হাজার টাকা। প্রশাসনের নামে এভাবে বছরের পর বছর কোটি কোটি টাকা আদায় করেন কথিত শ্রমিক ও মালিক সংগঠনের নেতারা।

এসব নিয়ন্ত্রণ করে প্রশাসনের নামে টাকা আদায় করে চকরিয়া থেকে ঈদগাহ পর্যন্ত হিউম্যান হলার ফোর হুইলার পরিবহন মালিক সমিতি (রেজিঃ ২৫২৯)-এর নামে মো ইউনুচ, মো. আলী ও মো. কালু। লোহাগাড়া থেকে চকরিয়া পর্যন্ত লোহাগাড়া আরকান সড়ক মাহিন্দ্রা চালক সমবায় সমিতি লিমিটেডের (রেজিঃ ১৩৮৬৮) নামে মো. এরশাদ ও মো. ইফতেখার, আমিরাবাদ থেকে কেরাণীহাট মো. সরওয়ার আলম, কেরাণীহাট থেকে চন্দনাইশ পর্যন্ত মো. জানে আলম।

প্রতি মাসে লাইন খরচের টাকার ভাগ চলে যায় ডুলাহাজারা হাইওয়ে থানা, চিরিঙ্গা হাইওয়ে থানা, দোহাজারী হাইওয়ে থানা, চকরিয়া ট্রাফিক বিভাগ, লোহাগাড়া ট্রাফিক বিভাগ ও কেরাণীহাট ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের পকেটে। 

অথচ বিআরটিএ কর্তৃপক্ষে বলছে, এসব লেগুনা গাড়িকে আজ পর্যন্ত রোড পারমিট দেয়া হয়নি তাদের পক্ষ থেকে। তবুও কিভাবে মহাসড়কে এসব গাড়ি দাপিয়ে বেড়ায় তা কারো জানা নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ড্রাইভার জানান, এমনিতেই সড়কে গাড়ি বেশি হওয়ার কারণে ভাড়া কম। কর্মচারী ও গাড়ির মালিককে দিয়ে অল্প কিছু টাকা থাকে। তার ওপর প্রতিদিন লাইন খরচের নামে মাসে ৬ হাজার টাকা দেয়া খুব কষ্টকর হয়ে যায়। আবার না দিলেও ট্রাফিক ও হাইওয়ে পুলিশের জরিমানার সম্মুখীন হতে হয়।

কেন টাকা দিতে হয়- এমন প্রশ্নের জবাবে ড্রাইভাররা বলেন, এই লেগুনা গাড়িগুলোর রুট পারমিট নেই। সমিতির সভাপতি-সেক্রেটারির সাথে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের সাথে চুক্তি আছে। তাই টাকা দিলে মামলার ভয় থাকে না। পুলিশও হয়রানি করে না।

কৌশলে লাইন খরচের নামে মাসিক ৬ হাজার টাকা চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে কয়েকজন লাইনম্যান জানান, কেউ যদি গাড়ি সংযোগ দিতে চায় তাহলে ২২০০ টাকা দিয়ে লাইনে ভর্তি হতে হবে। এরপর দৈনিক ২০০ করে মাসে ৬ হাজার টাকা দিতে হবে। ওখান থেকে প্রতি মাসে ট্রাফিক, হাইওয়ে ও সমিতির সভাপতিদের কাছে টাকা চলে যাবে। পথে কেউ সিগন্যাল বা গাড়ি আটকালে বিষয়টি লাইনম্যানরা দেখবে বলেও জানান তারা।

এদিকে নিরাপদ সড়ক চাইয়ের কেন্দ্রীয় সদস্য মোজাহিদ হোছাইন সাগর বলেন, সড়কে অবৈধ রোড পারমিট ও অনুমোদবিহীন হিউম্যান হলার (লেগুনা) চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অধিকাংশ ড্রাইভারের নেই ড্রাইভিং লাইসেন্স। তবুও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা, শ্রমিক ও মালিক সমিতির নেতাদের কারণে দিন দিন বাড়ছে বিপজ্জনক এই হিউম্যান হলার (লেগুনা)। 

এ বিষয়ে জানতে চাইলে ঈদগাহ, ডুলাহাজারা, চকরিয়া, লোহাগাড়া ও কেরাণীহাট লেগুনা সমিতির সভাপতিরা বিষয়টি জানেন না বলে জানান।

জানতে চাইলে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, সড়কে হাইওয়ে থানার কর্মকর্তাদের চাঁদাবাজির ব্যাপারে আমার জানা নেই। সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমার কাছে আসেনি। যদি অভিযোগ পাই তাহলে তদন্ত করে সর্বোচ্চ ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন জানান, সড়কে থ্রি হুইলার ও লেগুনা চলাচল সম্পূর্ণ নিষেধ। আমাদের কেউ যদি সড়কে লেগুনা চলার অনুমতি দিয়ে টাকা আদায় করে, তাহলে অভিযুক্তদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা