মেসিহীন ম্যাচ জিতে শিরোপার আরও কাছে পিএসজি
সমীকরণটা ছিল সহজ। পিএসজিকে জিততে হবে নিজেদের ম্যাচে। আর অলিম্পিক মার্শেই না হারলেও ড্র করলেই চলবে। নিজেদের কাজটা পিএসজি করেছে ঠিকঠাকভাবেই, কিন্তু মার্শেই ম্যাচটা জিতে যাওয়ায় অপেক্ষা বেড়েছে মাওরোসিও পচেত্তিনোর দলের।
লিগ ওয়ানে বুধবার রাতের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে পিএসজি। এদিকে আরেক ম্যাচে দুই বার পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা মার্শেই। বাকি পাঁচ রাউন্ডে আর ১ পয়েন্ট পেলেই দশমবারের মতো লিগ চ্যাম্পিয়ন হবে পিএসজি।
ম্যাচের শুরুতে অবশ্য তাদের মনে কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিল অঁজি। সোফিয়ান বুফালের ২৫ গজ দূর থেকে নেওয়া বুলেট গতির শট ঝাঁপিয়ে পাঞ্চ করে ফেরান গোলররক্ষক কেইলর নাভাস। ২৮তম মিনিটে এসে প্রথম গোলের দেখা পায় পিএসজি।
ডান দিক দিয়ে আক্রমণে উঠে আশরাফ হাকিমির সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সের বাইরে থেকে নিচু কোনাকুনি শটে গোল করেন এমবাপে। চলতি আসরে এটি তার ২২তম গোল। এরপর বিরতির আগে কিছুটা ভয় ধরায় অঁজি। কিন্তু পায়নি গোলের দেখা।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি মারিয়ার কর্নারে লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন সার্জিও রামোস। ৬৮তম মিনিটে অঁজির ফরোয়ার্ড কাসিমির নিঙ্গা বক্সে সফরকারী ডিফেন্ডার কেরারের ট্যাকলে পড়ে যান। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরে সিদ্ধান্ত পাল্টান তিনি।
৭৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মার্কিনিওস। ডি মারিয়ার ক্রসে হেডে গোল করেন তিনি। জয় নিশ্চিত হয় পিএসজির। এই জয়ে ৩৩ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৭৭। টেবিলের শীর্ষেই আছে তারা।
এমএসএম / এমএসএম
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল