মহিউদ্দিন চৌধুরী জনদরদী গণমানুষের নেতা ছিলেন: হেলাল আকবর চৌধুরী বাবর
পবিত্র মাহে রমজানে প্রতিদিনের ধারাবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে ১৮ তম রমজানে নগরীর নন্দনকানন, ষোলশহর, ২ নাম্বার গেট, প্রবর্তক মোড়সহ নগরীর বিভিন্ন এলাকায় ২ হাজার মানুষের মাঝে বুধবার বিকাল ৫টায় ইফতার বিতরণ করেন আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের ব্যবস্থাপনায় মাসব্যাপী ইফতার বিতরণের ধারাবাহিকতায় ২০ এপ্রিল এই ইফতার বিতরণ করা হয়। রোজার শুরু থেকে এই পর্যন্ত ৪০ হাজারেরও বেশী মানুষকে ইফতার বিতরণ করেছে মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন।
এই প্রসঙ্গে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী একজন জনদরদী গণমানুষের নেতা ছিলেন। যেমন বড় মাপের নেতা ছিলেন তেমন বড় মনের মানুষও ছিলেন। তিনি চট্টগ্রামের গরীব অসহায়, শ্রমজীবী, কর্মজীবীসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রিয় ব্যক্তি এবং মানবিক নেতা ছিলেন। চট্টগ্রামসহ সারা দেশের মানুষ মহিউদ্দীন চৌধুরীকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে।তার আদর্শ এবং মানবিক গুনাবলিগুলো আমরা বুকে ধারণ করে এগিয়ে যেতে চাই।
ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেব কলীগ নেতা এম কুতুবউদ্দীন চৌধুরী ,নাছির উদ্দিন ফাহিম, মোহাম্মদ তসলিম, কাজী দেলোয়ার হোসেন, হোসাইন আহমেদ রুবেল, মোহাম্মদ জাহেদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি