মানবতার সেবায় জাহাঙ্গীর আলম ব্লাড ফাউন্ডেশন
মানবতার সেবায় কাজ করে যাচ্ছে জাহাঙ্গীর আলম ব্লাড ফাউন্ডেশন। ‘মানুষ.. মানুষের জন্য.. জীবন জীবনের জন্য.. একটু সহানূভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু!’ হ্যাঁ, সমাজের অনেক মানুষ অনেক সংগঠন এখনো রয়েছে যারা বিপদে নিজের সবটুকু দিয়ে মানুষের পাশে সাহায্য-সহানুভূতির হাত বাড়িয়ে দেয়। অসহায়, দুঃস্হ মানুষের পাশে দাড়াঁয়। এমন সংগঠন বা স্বেচ্ছাসেবীদের তালিকায় রয়েছে গাজীপুরের জাহাঙ্গীর আলম ব্লাড ফাউন্ডেশন।
বিশেষ করে এ ভয়াবহ কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমনের সংকট কালীন সময়ে কেউ নীরবে আবার কেউ প্রকাশ্যে সহযোগিতা করে যাচ্ছে অসহায়, দুঃস্হ, প্রতিবন্ধী, কর্মহীন, মানুষের জন্য।
এ সংকট কালীন সময়ে আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকা জাহাঙ্গীর আলম ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে প্রধান সমন্বয়ক আল রিয়াদ আদনান অন্তরের প্রচেষ্টায় দীর্ঘদিন যাবত রক্তদান কার্যক্রমের পাশাপাশি অসুস্থ রোগী, অসহায় মানুষদের আর্থিক সহায়তা, স্বাস্থ্য সামগ্রী বিতরণ, শুকনো খাবার বিতরণ, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যাবস্থা, পবিত্র রমাজান উপলক্ষ্যে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সাধারণ মানুষের মাঝে সেহরি ও ইফতার বিতরণসহ সমাজসেবা মুলক বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে।
জাহাঙ্গীর আলম ব্লাড ফাউন্ডেশন এর অগ্রযাত্রাকে গতিশীল রাখতে প্রধান সমন্বয়ক আল রিয়াদ আদনান অন্তরের সহযোদ্ধা হয়ে মানবতার সেবায় শ্রম দিয়ে যাচ্ছে শেখ মোঃ আলম, ইসমাইল মাষ্টার, আমিনুল, হাজী শাওন, সুমনা, বেলাল হাওলাদার, আলমগীর হোসেন আলমসহ আরো অনেকে।
জাহাঙ্গীর আলম ব্লাড ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক আল রিয়াদ আদনান অন্তর বলেন, কিছু মানবিক মানুষের মধ্যে অন্যতম একজন সাদা মনের মানুষ হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এড, মোঃ জাহাঙ্গীর আলম। অতীতের মতো এখনো মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন সাবেক সিটি মেয়র আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমনের এ সংকট কালীন সময়ের শুরু থেকে শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, অসহায়, দুঃস্হ, কর্মহীন, শিশু, প্রতিবন্ধী, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং ঘর বন্দী মানুষের পাশে দাড়িয়েছেন। কখনো নিজের উদ্যোগে তিনি পিপিই, মাস্ক,হ্যান্ড স্যানিটাইরাজার, নগদ টাকা, শিশু খাদ্য, রান্না করা খাবার, চাউল, তেল, আটা, আলুসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করেছেন। সকলের দোয়া ও সহযোগীতা থাকলে জাহাঙ্গীর আলম ভাইয়ের দিক নির্দেশনায় আগামী দিন গুলোতেও জাহাঙ্গীর আলম ব্লাড ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করে যাবে।
এমএসএম / জামান
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার