পাঁচবিবিতে ৪৫০ জন কৃষককে প্রণোদনার বীজ-সার প্রদান
জয়পুরহাটের পাঁচবিবিতে ২০২১-২২ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েচে। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বীজ ও সার বিরতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরমান হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আ’লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হাবিব, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৪৫০ জন কৃষকের প্রতিজনকে ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি ও ৫ কেজি বীজ ধান প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’