টঙ্গীর জলাবদ্ধতা ও সরকারি হাসপাতালের চলমান কাজ পরিদর্শন করলেন মতিউর রহমান মতি
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জীবনের শেষ সময় পর্যন্ত সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালনা কমিটির সহ-সভাপতি মতিউর রহমান মতি। বুধবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পূর্ব থানার চারপাশের সড়কের জলাবদ্ধতা পরিদর্শন শেষে শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ডা. মাসুদ, ওয়ার্ড মাস্টার তৌহিদুল ইসলাম হৃদয়, যুবলীগ নেতা মো. জাকির হোসেন, ছাত্রলীগ নেতা শাহীন, দ্বীন মোহাম্মদ নিরবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও হাসপাতাল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
সরজমিন দেখা যায়, বৃষ্টির কারণে টঙ্গী পূর্ব থানার চারপাশে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা স্বচক্ষে দেখার জন্য আবর্জনা ও নর্দমাযুক্ত হাঁটু পরিমাণ পানিতে নেমে মহাসড়কসহ থানার চারপাশের রাস্তাঘাট পরিদর্শন করেন গাজীপুর নগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। এ সময় সরকারি হাসপাতাল, নবনির্মিত বিভিন্ন সড়ক, চলমান ডাস্টবিনের কাজ ও হাসপাতাল মসজিদের ইমামের খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও চিকিৎসকদেরও খোঁজখবর নেন।
এ সময় মতিউর রহমান মতি বলেন, আজকের এই শুভদিনে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পুরণে যতদিন বেঁচে আছি ততদিন গরিব, মেহনতি ও সাধারণ মানুষের পাশে থাকতে চাই। সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সৃষ্ট জলবদ্ধতায় সাধারণ মানুষের যে দুর্ভোগ তা নিজে না দেখলে অনেকে হয়তো বুঝতে পারবে না। অনেকে আমাকে বলেছে এই নর্দমার পানিতে যেন না নামি। আমি যদি না নামতে পারি তবে সাধারণ মানুষ কতটা কষ্ট করে তা বুঝবো কী করে? যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আহসান রাসেল গাজীপুরের সাধারণ মানুষের কথা চিন্তা করেন। চিকিৎসা নিতে আসা গরিব, অসহায় ও সাধারণ মানুষের কষ্ট যেন না হয়, তাদের দুর্ভোগের কথা চিন্তা করে হাসপাতালের রাস্তা উঁচু করা, ময়লা ফেলার ডাস্টবিন, টয়লেটসহ বিভিন্ন প্রয়োজনীয় কার্যক্রমের ব্যবস্থা করেছেন। এসব কাজ বর্তমানে চলমান রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় সাধারণ মানুষ ও দেশের কল্যাণে কাজ করেছে এবং আগামী দিনগুলোতে মানুষের পাশে থাকবে।
তিনি বলেন, জাহিদ আহসান রাসেল এমপি সব সময় অসহায় বস্তিবাসীর মুখে হাসি ফোটাতে চেয়েছেন। অথচ আজকের এই শুভদিনে প্রিয় বস্তিবাসীদের উচ্ছেদে তিনি অত্যান্ত কষ্ট পেয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে কর্মীদের ধারণা দিয়ে তিনি বলেন, ১৯৪৭ সালে সম্পূর্ণ পৃথক দুটি ভূখণ্ড, স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতির অঞ্চল নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র ৪ মাস ২০ দিনের মধ্যে তখনকার তরুণ যুবনেতা শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারি গঠন করেন ছাত্র সংগঠন পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় পরের বছর ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার স্বামীবাগে কেএম দাস লেনের রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে গঠন করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মওলানা আবদুল হামিদ খান ভাসানী সভাপতি, টাঙ্গাইলের শামসুল হক সাধারণ সম্পাদক, শেখ মুজিবুর রহমানকে (কারাবন্দি ছিলেন) যুগ্ম-সাধারণ সম্পাদক করে গঠিত হয় আওয়ামী (মুসলিম) লীগের প্রথম কমিটি। ১৯৫৫ সালে এই দল ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। দলের নামকরণ হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। মুক্তিযুদ্ধের পর পাকিস্তান শব্দটি বাদ গিয়ে দলটি ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে কার্যক্রম শুরু করে।
এমএসএম / জামান
মনপুরায় সাংবাদিককে মারধর-ছিনতাই, পুলিশের অভিযানে আটক ১
আত্রাইয়ে দোকান ঘরের সিঁদকেটে ৪ লাখ টাকার মালামাল চুরি
কালিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি নান্নু গ্রেফতার
যশোরে তরুণীকে গনধর্ষণের অভিযোগে মামলা গ্রেফতার দুই
ভূরুঙ্গামারীতে কাস্টমস অফিসে যানবাহনের স্তূপ:নিলাম না হওয়ায় রাজস্ব ক্ষতির আশঙ্কা
গোপালগঞ্জে শিক্ষা ও সড়ক উন্নয়নের পাঁচ প্রকল্প উদ্বোধন
টাঙ্গাইলে ব্র্যাক সিডের উদ্যোগে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের নিয়ে কর্মশালা
আদমদীঘিতে গৃহবধুকে আটক রেখে নির্যাতনের পর পালাক্রমে ধর্ষন, নরীসহ গ্রেপ্তার-৪
নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
মারপিট ঘটনায় শিক্ষিকা ও অধ্যক্ষের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ
মসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ