ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মৎস্যজীবী লীগের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৪-২০২২ বিকাল ৬:২১

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগ এর উদ্দ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এর কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎ্স্যজীবী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. আব্দুল জলিলের সঞ্চালনায় ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎসজীবী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া, বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. সায়ীদুর রহমান, সাইফুল আলম মানিক, বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি লায়ন শেখ আজগর নস্কর।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনের মাধ্যমে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গঠনে অবদান রাখতে পারবে। ঐতিহাসিক দিনটি পালন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ সকল নেতাকর্মীকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এমএসএম / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব