সলঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় ২১/০৪/২০২২ ইং তারিখ বিকেল ৪.৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ৯নং হাটিকুমরুল ইউনিয়নের অন্তর্গত চড়িয়া শিকার দক্ষিণপাড়া গ্রামস্থ সান ইটভাটার পশ্চিম-উত্তর (পেছনে) দিকে জনৈক আব্দুল আজিজের পতিত জমির ওপর মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৬৫ ডিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি নাম মো. আ. রশিদ (৩৪), পিতা মো. আ. সাত্তার, সাং- চড়িয়া শিকার (দক্ষিণপাড়া), থানা- সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরকরত উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের