শিবচরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
মাদারীপুর শিবিরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মিরাজ হাওলাদার (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারের নিকটবর্তী সিপাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিরাজ বাঁশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাঁশকান্দি গ্রামের (হাওলাদারকান্দি) আ. সালাম হাওলাদারের বড় ছেলে।
স্থানীয়রা জানান, শিবচরের শেখপুর বাজারের(শেরপুর স্ট্যান্ড) রোকন আকনের নির্মাণাধীন তিনতলা ভবনে সকাল থেকে কাজ করছিলেন মিরাজসহ বেশ কয়েকজন। বিকেলে ভবনটির ছাদে কাজ শেষে নিচে নামতে গিয়ে অসাবধানবশত ভবন থেকে নিচে পড়ে যান মিরাজ। অন্য শ্রমিকরা তখন গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরো জানান, মাত্র ৪-৫ মাস আগেই তিনি বিয়ে করেছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন জানান, শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মৃত মিরাজের সুরতহালের পর ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied