গোবিন্দগঞ্জে চাঁদা দাবি করায় থানায় অভিযোগ দায়ের
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে থানায় একাধিক চাঁদা দাবির অভিযোগ দায়েরের ঘটনা ঘটেছে। সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। মঙ্গলবার (২২ জুন) উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পারসোনাইডাঙ্গা গ্রামের আমজাদ ও আমিরুলের জমি এওয়াজ বিষয়ে সৃষ্ট জটিলতায় একাধিক ঘটনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উভয়পক্ষই থানার শরণাপন্ন হয়ে একাধিক অভিযোগ জমা দিয়েছে। অভিযোগ তদন্ত করেছেন থানার এসআই জসিম।
এর আগে গত সোমবার (২১ জুন) আমিরুলের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন, যার মামলা নং ৪০, তারিখ ২১ জুন/২১ ইং। এ মামলার বিপরীতে আবার আমজাদ হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২২ জুন) থানায় লিখিত অভিযোগ জমা দেন, যা তদন্তাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পারসোনাইডাঙ্গা গ্রামের মৃত রমজান আলীর ছেলে আমজাদ হোসেনের সাথে একই গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের ছেলে আমিরুল ইসলামের মধ্যে নিজেরা মৌখিকভাবে জমি এওয়াজ করে ভোগদখল করতে থাকেন। যে যার মতো এওয়াজ করা জমি ভোগদখলে নিয়ে চাষাবাদ ও ব্যবহার করে আসছিল। এর মাঝে কৌশলী আমিরুল এওয়াজ ভঙ্গ করে তার প্রকৃত জমির বিপরীতে মোটা অংকের অর্থ দাবি করেন। এতে আমজাদ ও আমিরুলের মধ্যে সম্পর্কের অবনতিতে তৃতীয় পক্ষের উস্কানিতে আমিরুল ইসলাম তার নিজ অংশের জমি অন্যের কাছে বিক্রি করে দেন। নতুন কবলা করা মালিক আমজাদ হোসেনের দখলে থাকা জমি ভোগদখলে নিতে চাইলে বিপত্তি বাধে। এ ঘটনায় এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মীমাংসার চেষ্টাও করেন আমজাদ হোসেন। কিন্তু তাদের কথা না মেনে আমজাদ হোসেনকে বিপদে ফেলতে তার বিরুদ্ধে নূরজাহান বাদী হয়ে একটি অভিযোগ থানায় জমা দিলে তা রেকর্ডভুক্ত করা হয়। পরবর্তীতে আমজাদ হোসেনও একটি অভিযোগ থানায় জমা দেন।
সরেজমিন জানা যায়, মামলায় সৃষ্ট ঘটনার সাক্ষীদের অনেকেই বিষয়টি জানেন-ই না। তবে জমিজমা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি তারা জানেন বলে এ প্রতিনিধিকে জানান। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনার কথা তারা জানেন না বলে আমাদের জানিয়েছেন।
বিষয়টি সম্পর্কে গোবিন্দগঞ্জ থানার এসআই জসিম জানান, আমি বিষয়টি সরেজমিন তদন্ত করেছি। এলাকাবাসীর সাথে কথা বলে প্র্রকৃত ঘটনা জানার চেষ্টা করেছি। নিরপেক্ষভাবে সঠিক তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। গোবিন্দগঞ্জে জমিজমার দ্বন্দ্বে থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর