র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা-বিয়ারসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র্যাব বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। “চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে”এই স্লোগানে উজ্জীবিত হয়ে র্যা ব সদস্যরা মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।
এরই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল ২০২২ ইং তারিখ র্যা ব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলা হতে ট্রাকযোগে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ গাজীপুর জেলার দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ২১ এপ্রিল ২০২২ ইং তারিখ আনুমানিক ২১৪৫ ঘটিকায় জিএমপি, টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের্^ সেনা কল্যান ভবনের সামনে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে মাদক কারবারি ১) মোঃ জসিম উদ্দিন (২৮), পিতা- মৃত সিদ্দিক আহাম্মদ, জেলা- কক্সবাজার এবং ২) মোঃ রাসেল (২০), পিতা- মৃত বাদশা মিয়া, জেলা- কক্সবাজার’দ্বয়কে ৯,০০০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ২৭,০০,০০০/- (সাতাশ লক্ষ) টাকা), মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি ট্রাক, ০৩ টি মোবাইল ফোন, ০৪ টি সীম কার্ড এবং নগদ ৪,০০০/- টাকাসহ আটক করে। একই দিন আনুমানিক ১৫৩০ ঘটিকায় র্যা ব-১, উত্তরা, ঢাকা এর অপর একটি আভিযানিক দল ডিএমপি, ডেমরা থানাধীন মিরাপাড়া, রামপুর বনশ্রী টু ষ্টাফ কোয়ার্টার হাইওয়ে রোডের পূর্ব পাশে চট্টগ্রাম ভিআইপি টিম্বার এন্ড ‘স’ মিল এর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোছাঃ নিলুফা বেগম (২৮), স্বামী- মোঃ আনোয়ার হোসেন, জেলা- গাজীপুর’কে ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা), ০১ টি মোবাইল ফোন ও নগদ ১,০০০/- টাকাসহ আটক করে।
এছাড়া গত ২১ এপ্রিল ২০২২ ইং তারিখ আনুমানিক ০৯,২৫ ঘটিকায় র্যা ব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার বনানী থানাধীন বনানী রেলওয়ে স্টেশন নগর টিকেট বিক্রয় কেন্দ্র এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিয়ারসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ডিএমপি ঢাকার বনানী থানাধীন বনানী রেলওয়ে স্টেশন নগর টিকেট বিক্রয় কেন্দ্র এর সামনে ঢাকা টু গাজীপুর গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ লিটন মৃধা @ লিটন (২৮), পিতা- মৃত জালাল মৃধা, জেলা- বরগুনা’কে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৯০৪ ক্যান বিয়ার, ০১ টি প্রাইভেটকার ও ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, উদ্ধারকৃত বিয়ারের আনুমানিক মূল্য ৪,৫২,০০০/- (চার লক্ষ বায়ান্ন হাজার) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied