ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গরমে রোগীর কষ্ট লাঘবে ফ্যান দিলেন সাংসদ বাবু


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২২-৪-২০২২ বিকাল ৫:২৮
খুলনার কয়রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র গরমে রোগীর কষ্টের কথা চিন্তা করে  নিজস্ব  অর্থায়নে ২০টি উন্নতমানের বৈদ্যুতিক ফ্যান উপহার দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুদীপ বালার হাতে তিনি এ ফ্যানগুলো তুলে দেন।
 
এ সময় তিনি বর্তমান সরকারের নানা মেগা প্রকল্প ও উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আমার নির্বাচনী এলাকার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে বিভিন্ন সমস্যা ও রোগীদের ভোগান্তি দেখে আমি এ উদ্যোগ গ্রহণ করি। তিনি আরও  বলেন,স্বাধীনতার ৫০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা খাত বিশ্বব্যাপী প্রশংসনীয় সফলতা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অপেক্ষাকৃত কম খরচে মৌলিক চিকিৎসা চাহিদা পূরণ, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল, অসংক্রামক রোগসমূহের ব্যবস্থাপনা ও প্রতিরোধে ব্যাপক উদ্যোগ, পুষ্টি উন্নয়ন, স্বাস্থ্য সূচকসমূহের ব্যাপক অগ্রগতিতে স্বাস্থ্য অবকাঠামো খাতে অভূতপূর্ব অর্জন বাংলাদেশকে এগিয়েছে বহুদূর।তারই ধারাবাহিকতায় কয়রাবাসীকে যাতে উপজেলার বাইরের চিকিৎসার জন্য না যেতে হয় সেই লক্ষে কাজ করে যাচ্ছি।হাসপাতালের অন্যান্য সমস্যা সমাধান ও রোগীদের সেবার মান আরও বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আচ্ছাস দেন।
 
এ সময় খান সাহেব কোমর উদ্দীন ড্রিগ্রি কলেজে অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, আমাদী ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জুয়েল, কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. সুদীপ বালা, আওয়ামী লীগ নেতা মো. জাফরুল ইসলাম পাড়, নির্মল কুমার, আ. রশিদ, জেলা যুবলীগ নেতা শামিম সরকার, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক এবং গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার