ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৪-১১-২০২৫ বিকাল ৫:২২

গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের গ্রাম আদালত পরিচালনায় দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ পৌর মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা প্রশাসন। প্রশিক্ষণটি বাস্তবায়নে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন।

গত রবিবার ২৩ নভেম্বর প্রশিক্ষণের উদ্বোধন করেন মো. আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা গ্রাম আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। একটি অসহায় মানুষ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে চেয়ারম্যানদের আরও দক্ষতা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রশিক্ষণের কোর্স সমন্বয়কারী বিশ্বজিত কুমার পাল, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, গোপালগঞ্জ বলেন, গ্রাম আদালত পরিচালনার ক্ষেত্রে চেয়ারম্যানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন মামলা গ্রাম আদালত গ্রহণ করতে পারে, কোনটি পারে না, কীভাবে শুনানি ও বিচার কার্যক্রম পরিচালনা করতে হয়—এসব বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরা গ্রাম আদালত আইন ২০০৬, সংশোধিত আইন ২০২৪ এবং বিধিমালা সম্পর্কে বিস্তৃত ধারণা লাভ করেন।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার; শাহীদুল ইসলাম, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর; এবং অসিত কুমার সাহা, উপপরিচালক, সমাজসেবা কার্যালয়, গোপালগঞ্জ।

প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেন রুনাল্ট চাকমা, সিনিয়র সহকারী কমিশনার, স্থানীয় সরকার শাখা, গোপালগঞ্জ; এবং মো. আলিউল হাসানাত খান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, এভিসিবি-৩ প্রকল্প।

উল্লেখ্য, গোপালগঞ্জ জেলার মোট ২৮টি ইউনিয়নের চেয়ারম্যান প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান