ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১১-২০২৫ বিকাল ৫:২৭

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর সেকেন্দার আলী (৭৩) নামের এক বৃদ্ধের লাশ ডোবার হাটু পানি থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৪ নভেম্বর) দুপুরে আদমদীঘি থানা পুলিশ বশিকোড়া আকন্দপাড়া বাড়ির পাশে ডোবার পানি থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন। মৃত সেকেন্দার আলী উপজেলার কুন্দগ্রাম ইউপির বশিকোড়া আকন্দপাড়ার মৃত বয়তুল্ল্যা ওরফে বানুর ছেলে। তার ডোবার পানিতে পড়ে মারা যাওয়াটি রহস্যজনক বলে অনেকের ধারনা।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার বশিকোড়ার আকন্দপাড়ার বৃদ্ধ সেকেন্দার আলী একজন মানসিক রোগি ছিল। গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। গতকাল সোমবার (২৪ নভেম্বর) সকালে গ্রামের কয়েকজন মহিলা বাড়ির পাশে একটি ডোবার হাটু পানিতে সেকেন্দার আলীর ভাসমান লাশ দেখতে পেলে জানাজানি হয়। পরে আদমদীঘি থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াইর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করেন। মৃত ব্যক্তির ভায়রা মহসিন আলী জানায়, সেকেন্দার আলী একজন মানসিক রোগি ছিল। ঘুরতে বেড়িয়ে গিয়ে ওই ডোবার পানিতে পড়ে মারা যায়। ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধার মৃত্যটি রহস্যজনক হওয়ায় লাশ মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর ডায়েরি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ