ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৪-১১-২০২৫ বিকাল ৫:২৬

পাবনা জেলা রেজিস্টার ও সাব-রেজিস্টারদের অফিসে হামলা, প্রাণনাশের হুমকি, মামলা প্রত্যারের আল্টিমেটাম, চাঁদাবাজি, অফিসে আতঙ্ক সৃষ্টি, কর্মকর্তা-কর্মচারিদের লাঞ্চিতসহ নানা অভিযোগে আলোচিত নুরুল আলম শাহীনসহ পাবনা সদর সাব-রেজিস্টার অফিসের তালিকাভুক্ত ৬ জন দলিল লেখকের সনদ বাতিল করেছে পাবনা জেলা  রেজিস্টার অফিস। এছাড়াও তাদেরকে সাব-রেজিস্টার অফিস আঙ্গিনায় প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে।
 সোমবার (২৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রেজিস্টার দ্বীপক কুমার সরকার। এর আগে  রোববার (২৩ নভেম্বর) দ্বীপক কুমার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের সনদ বাতিল ও অফিস আঙ্গিনায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়।
অভিযুক্ত দলিল লেখকরা হলেন- পাবনা সদর দলিল লেখক সমিতির সভাপতি ইসহাক উল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম শাহীন, আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান মানিক, হাসান মাহমুদ পাপ্পু ও গোলজার হোসেন। নুরুল আলম শাহীন শ্রমিক লীগের নেতা,  তিনি পাবনা সদর সাব-রেজিস্টার অফিসে চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও মাদক  সেবনসহ নানা অভিযোগে আলোচিত।
 জেলা রেজিস্টার দ্বীপক কুমার সরকার জানান, সাবেক সদর সাব-রেজিস্টার ইউসুফ আলী হত্যার হুমকি ও অশালীন আচরণসহ নানা অভিযোগে অভিযুক্ত দলিল লেখকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিল, সেই অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া যায়। পরে সম্প্রতি সেই অভিযোগসহ দলিল লেখকদের বিরুদ্ধে ৩টি মামলা প্রত্যাহারের জন্য আমাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এছাড়াও একাধিক সময়ে তাদের বিরুদ্ধে অফিসে হামলা, প্রাণনাশের হুমকি, মামলা প্রত্যারের আল্টিমেটাম, অফিসে আতঙ্ক সৃষ্টি, কর্মকর্তা-কর্মচারিদের লাঞ্চিত, জোরপূর্বক চাঁদা আদায়সহ নানা অভিযোগ প্রমাণ হওয়ায় তাদেরকে বিরুদ্ধে এই আদেশ দেয়া হয়েছে। এই ৬ জন ছাড়াও যারা এইসব ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জানা গেছে, নুরুল আলম শাহীন আওয়ামী লীগের সময় নিজেকে শ্রমিক লীগ নেতা পরিচয় দিয়ে পাবনা সদর সাব  রেজিস্ট্রার অফিসে আধিপত্য গড়ে তোলেন। জেলা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার ছত্রছায়ায় সেখানে চাঁদাবাজি‌র স্বর্গরাজ্য হিসেবে গড়ে তোলেন। ৫ আগস্ট পরবর্তীতেও তিনি সেই স্বর্গরাজ্য ধরে রাখেন। এখন তিনি নিজেকে বিএনপিপন্থী পরিচয় দিয়ে কয়েকজন নেতার ছত্রছায়ায় এই স্বর্গরাজ্য ধওে রেখেছেন। প্রতিদিন সেখানে ৪-৫শ’ দলিল প্রতি ৩-৫ হাজার টাকা অতিরিক্ত আদায় করেন। সেই হিসেবে প্রতিদিন ১০-১৫ লাখ টাকা, মাসে কয়েক কোটি টাকার চাঁদা উত্তোলন করে ভাগবাটোয়ারা করা হয়।
এবিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও নুরুল আলম শাহীনের মন্তব্য পাওয়া যায়নি। তবে পাবনা সদর দলিল লেখক সমিতির সভাপতি ইসহাক উল আলম বলেন, ‘আমরা শুধু চিঠি পেলাম যে আমাদের সনদ বাতিল করা হয়েছে কিন্তু কেন করা হয়েছে আমরা জানি না। আমাদের এর আগে কোনো নোটিশও দেয়নি। আমরা অফিস সুন্দরভাবে চালায় কোনো ধরণের ঝামেলা করি না। এখন মিথ্যা মামলা দিলে আমাদের কি বলার আছে?’

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী