ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৪-১১-২০২৫ বিকাল ৫:২২

এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন,আগামী জাতীয় নির্বাচনের আগেই সারাদেশে কমিটি গঠন করা হবে। যাদের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সকল এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের জাতীয়করণের জন্য কাজ করা হবে। 

তিনি সোমবার নেত্রকোণা পাবলিক হলে জোটের 
জেলা কমিটির দেয়া সংবর্ধনার জবাবে এসব কথা বলেন। তিনি আরোও বলেন,রাজনৈতিক দল মত নির্বিশেষে শিক্ষকদের দাবি আদায়ে জাতীয়করণ প্রত্যাশী জোট হবে একমাত্র মাধ্যম।
জেলা জোটের আহবায়ক অধ্যক্ষ মো: মঞ্জুরুল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ মতিউর রহমান,যুগ্ম আহবায়ক নুরুল আমিন হেলালী,যুগ্ম সদস্য সচিব মোঃ শান্ত ইসলাম,সমন্বয়ক কামরুল ইসলামসহ অন্যরা।
সংবর্ধনা সভায় দেলাওয়ার হোসেন আজিজী আরো বলেন,এমপিও ভুক্ত প্রতিষ্ঠান সমূহের মধ্যে সাধারণ স্কুল,কলেজ ও মাদ্রাসার মধ্যে যে পদোন্নতির বৈষম্য রয়েছে তা সমতাকল্পে কাজ করা হবে। এমপিও ভুক্ত প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণ না করা পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে। সংবর্ধনা সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একহাজার দুইশত শিক্ষক অংশ নেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান