ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নৌকাবিরোধী বহিষ্কৃত নেতা আওয়ামী লীগের সাংগঠনিক টিমের প্রধান


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২২-৪-২০২২ বিকাল ৬:৫৫
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহ আলমের বিরুদ্ধে এবং বিদ্রোহী প্রার্থী ইমরুল কায়েস চৌধুরীর পক্ষে প্রকাশ্যে ভোট করে পুরস্কৃত হয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা মাহবুবুল আলম চৌধুরী। 
 
তাকে সদ্য ঘোষিত হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক টিমের প্রধান করা হয়েছে। একই কমিটিতে স্থান পেয়েছে বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট করা আরও দুইজন। তারা হলেন মাহবুবুল আলম চৌধুরীর ছোট ভাই মোর্শেদুল আলম চৌধুরী টিটু ও আবুল কালাম শিকদার। 
 
এই কমিটি ঘোষণার পর থেকে হলদিয়া ইউনিয়ন সহ পুরো উখিয়ায় মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাকে টিম লিডার করায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা খুশী হলেও আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা।
 
হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের দাবী, মাহবুবুল আলম চৌধুরী উপজেলা নির্বাচনে জামায়াত প্রার্থী শাহ জালাল চৌধুরীর পক্ষে ভোট করার অভিযোগে ২০১০ সালে আওয়ামীলীগ থেকে বহিষ্কার হয়েছিলেন। হারিয়ে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ। দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরে তিনি আওয়ামী লীগের কোন কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। এর পর গত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি সরাসরি নৌকার বিরোধীতা করেছেন। এবং বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট করেছেন। বিদ্রোহী প্রার্থীর একাধিক জনসভায় বক্তব্য দিয়েছেন।
 
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্টাটাস দিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল লিখেছেন, হলদিয়া পালং এ বিদ্রোহী প্রার্থীর কুশীলব মাহবুব আলম চৌধুরী ইউনিয়ন সাংগঠনিক টিমের প্রধান। হায়রে আওয়ামী লীগ তুমি কার?
 
সেখানে ব্যাপক প্রক্রিয়া দেখাচ্ছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। অথচ বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর ১১ বলা হয়েছে,  জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে কেহ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হইলে দল হইতে সরাসরি বহিষ্কার হইবেন এবং যাহারা দলীয় প্রার্থীর বিরোধিতা করিবেন, তাহারা তদন্তসাপেক্ষে মূল দল বা সহযোগী সংগঠন হইতে বহিষ্কৃত হইবেন।
 
স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ দাবি করেছেন দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে বড় অংকের টাকার লেনদেনের মাধ্যমে এই কমিটি হয়েছে বলে তারা জেনেছেন। কক্সবাজারের বহুল আলোচিত ইকরা নামক আবাসিক হোটেলে এ কমিটির লেনদেন হয়েছে। জেলা আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতাকে ম্যানেজ করে মূলত এ পকেট কমিটি নিয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে  জানিয়েছেন সাংগঠনিক টিমের এক নেতা।
 
হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যক্ষ শাহ আলম বলেন, যারা নৌকার বিরোধীতা করে সরাসরি বিদ্রোহী প্রার্থীর ভোট করেছেন, তারা ই এখন আওয়ামীলীগের মিটিংয়ে আগের সারিতে বসে থাকেন। জেলার নেতারাও তাদের নানাভাবে সুবিধা দিচ্ছেন। আমি ব্যক্তিগত ভাবে অভিযোগ করলেও নেতারা তা আমলে নিচ্ছেন না। এতে করে অবহেলিত হচ্ছেন ত্যাগী নেতারা।
 
এ বিষয়ে যোগাযোগ করা হলে উখিয়া- টেকনাফের সাংগঠনিক টিমের প্রধান রাজা শাহ আলম চৌধুরী বলেন, শুধু বিদ্রোহী প্রার্থীদের কোনভাবে আওয়ামী লীগের কার্যক্রেম সাথে না রাখার বা দলের দায়িত্ব না রাখার নির্দেশ না রয়েছে। বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট করা নেতাদের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই।
 
তিনি আরও বলেন, উখিয়া উপজেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী মূলত মাহবুবুল আলম চৌধুরীকে হলদিয়ার টিম লিডার বানিয়েছে। ওনাদের স্বাক্ষরেই  তিনি টিম লিডার হয়েছেন।
 
এ প্রসঙ্গে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মাহবুবুল আলম চৌধুরী ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়ার সন্তান। যদিও বিগত নির্বাচনে তিনি বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচন করেছেন। কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগের।  তাছাড়া শুধুমাত্র বিদ্রোহী প্রার্থীদেরই কাউন্সিলর বা দলীয় পদ-পদবী না করার জন্য দলীয় নির্দেশনা রয়েছে। বিদ্রোহী প্রার্থীদের পক্ষে ভোট করা নেতাদের বিষয়ে দলীয় কোনো নির্দেশনা নেই। এরপরও যদি জেলা আওয়ামী লীগ মনে করে মাহবুবুল আলম চৌধুরী বিতর্কিত, তাহলে তারা যে সিদ্ধান্ত দেবেন সেটি বাস্তবায়ন করা হবে।

এমএসএম / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা