ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ জেতা ডিফেন্ডারকে অল্প খরচেই দলে টানছে রিয়াল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ১১:৫৩

ডেভিড আলাবা, এডার মিলিতাওরা রক্ষণে রিয়াল মাদ্রিদকে নির্ভরতা দিচ্ছেন বেশ। তবে স্প্যানিশ পরাশক্তিরা তাতেই তৃপ্তির ঢেঁকুর তুলছে না। এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা চেলসি ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগারকে দলে ভেড়াচ্ছে ক্লাবটি, সেটাও বেশ অল্প খরচে, জানাচ্ছে ইংলিশ সংবাদ মাধ্যম দ্য সান। 

চলতি মৌসুম শেষে রুডিগারের চুক্তি শেষ চেলসির সঙ্গে, নতুন চুক্তির সম্ভাবনাও বেশ ক্ষীণ। জার্মান এই সেন্টারব্যাককে আসছে গ্রীষ্মে বিনামূল্যে দলে ভেড়াতে চাইছে বেশ কিছু ইউরোপীয় পরাশক্তি। রক্ষণকে আরও শক্তপোক্ত করতে মরিয়া রিয়ালও তাদের মধ্যে একটি। তবে এতদিন দুই পক্ষের আলোচনা থমকে ছিল রুডিগার পক্ষের বিশাল বেতনের চাহিদার জন্য। 

সেই পরিস্থিতিতে পরিবর্তন এসেছে সম্প্রতি। স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কার বরাত দিয়ে দ্য সান জানাচ্ছে, সম্প্রতি রিয়ালের বেতন কাঠামো মেনে নিয়ে রুডিগার যোগাযোগ করেছেন ক্লাবটির সঙ্গে। যার ফলে আগামী মৌসুমেই দলটিতে দেখা যেতে পারে রুডিগারকে। 

মার্কা জানাচ্ছে, কোচ কার্লো অ্যানচেলত্তি দলের বর্তমান ডিফেন্ডার আলাবা, এডার মিলিতাও, নাচো ফের্নান্দেজদের ওপর আস্থা রাখছেন ভালোভাবেই। তবে রুডিগারকে দলে টানতে পারলে রক্ষণভাগটা দুর্ভেদ্য দুর্গ বনে যাবে বলে বিশ্বাস ইতালিয়ান এই কোচের। 

তাকে দলে ভেড়ালে আরও একটা জায়গা নিয়ে দুশ্চিন্তা কমবে রিয়ালের। চোটের কারণে মার্সেলো, ফেরলান্দ মেন্দিদের লেফট ব্যাকের জায়গা নিয়ে ভাবনায় থাকতে হয় স্প্যানিশ এই কোচকে। সেন্টারব্যাক রুডিগারকে দলে টানতে পারলে আলাবাকে লেফটব্যাক অঞ্চলে পাঠানোর সুযোগ সৃষ্টি হবে দলটির সামনে। 

২০১৭ সালে রোমা থেকে ক্লাবটিতে যোগ দিয়েছিলেন রুডিগার, এরপর থমাস টুখেলের অধীনে তিনি পেয়ে গেছেন দলে শুরুর একাদশে জায়গাও৷ যে কারণেই মূলত তার ওপর নজর পড়েছে অন্য ক্লাবগুলোর। 

এমএসএম / এমএসএম

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!