ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

নো-বল বিতর্ক, পান্তের দাবি থার্ড আম্পায়ারের চেক করা উচিত ছিল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ১:৪৬

শুক্রবার রাতে আইপিএলে দিল্লি এবং রাজস্থানের ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড। শেষ ওভারে নো-বল দাবি করে নিজ দলের দুই ব্যাটারকে মাঠ ছেড়ে আসতে বলেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত।

এ ঘটনাই এখন টক অব দ্য আইপিএল। তুমুল বিতর্ক চলছে তা নিয়ে। দিল্লি অধিনায়ক রিশাভ পান্তের দাবি, বলটি নো ছিল কি না তা চেক করার প্রয়োজন ছিল থার্ড আম্পায়ারের।

দিল্লি অধিনাকের প্রশ্ন হলো, অন-ফিল্ড আম্পায়ারের দাবির ওপর অটল থেকে, থার্ড আম্পায়ার বলটি চেক না করার কারণে মূল্য দিতে হয়েছে তাদেরকেই। যে কারণে শেষ পর্যন্ত ১৫ রানে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে।

তবে দিল্লির অ্যাসিস্ট্যান্ট কোচ শেন ওয়াটসন রিশাভ পান্তের চেয়ে একটু ভিন্ন অবস্থান নিয়েছেন। তিনি জানিয়ে দিলেন, আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। সেটা ভুল হোক কিংবা সঠিক- আম্পায়ারের সিদ্ধান্তই মেনে নিতে হবে।

দিল্লি ক্যাপিটালস ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নামে। শেষ ওভারে দরকার হয় ৩৬ রান। ব্যাটার রভম্যান পাওয়েল টানা তিনটি ছক্কা হাঁকিয়ে বসেন। তাতেই বেড়ে যায় ম্যাচের উত্তেজনা। তৃতীয় বলটি বোলার ওভেদ ম্যাকয় ডেলিভারি দেন কোমরের ওপরে। দিল্লি ভেবেছিল, আম্পায়ার নো বল ডাকবেন।

কিন্তু আম্পায়ার নো বল না ডাকায় রেগে যান দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত। তিনি নির্দেশ দেন দুই ব্যাটার রভম্যান পাওয়েল এবং কুলদিপ যাদবকে মাঠ ছেড়ে উঠে আসার। তারা মাঠ থেকে উঠে আসতে চাইলে আম্পায়াররা তাদেরকে বুঝিয়ে-শুনিয়ে মাঠে রাখেন। শেষ পর্যন্ত জিততে পারলো না দিল্লি। হারলো ১৫ রানে।

খেলার শেষ হওয়ার পান্ত নিজের সিদ্ধান্তের ওপরই অটল মনোভাব প্রদর্শন করলেন। ‘শেষ মুহূর্তে এসে পাওয়েল আমাদেরকে একটি সুযোগের স্বপ্ন দেখিয়েছিল। আমি মনে করি, এই নো বলটা আমাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই নো বলটা অবশ্যই চেক করা প্রয়োজন ছিল। যে কারণে, পরিস্থিতিটা আমার নিয়ন্ত্রণে ছিল না। অবশ্যই হতাশ। তবে, এ নিয়ে বেশি হা-হুতাশও করতে চাই না।’

পান্ত বলেন, ‘আমাদের সবাই খুবই হতাশ হয়েছে। সবাই দেখেছে কী ঘটনা ঘটেছে। কারণ, মাঠের আম্পায়ার বলটি চেক করার জন্য থার্ড আম্পায়ারকে ডাকা উচিৎ ছিল। কিন্তু আম্পায়াররা আমাদের দাবিকে বাতিল করে দিলেন। তবে আমার কারণে তো আর নিয়ম পরিবর্তন হবে না!’

তবে, পান্তের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসন। তিনি জানান, ওবেদ ম্যাকয়ের ডেলিভারিটা ছিল ফুলটস। নো বল নয়। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা তো ছক্কা হয়েছিল। বলটা ছিল ফুলটস। আম্পায়ার এ কারণে এটাকে নরমাল বল হিসেবেই গণ্য করেছেন। আমি মনে করি আম্পায়ার তার সিদ্ধান্তটা খুব ভালোভাবেই নিয়েছেন।’

এমএসএম / এমএসএম

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের

১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে

স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস