ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সলঙ্গায় তারাবি নামাজের ইমামের বেতন তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ১:৪৮

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় তারাবির নামাজ পড়ানোর জন্য নিযুক্ত ইমামের বেতনের টাকা তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে খোরশেদ আলম (৬৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে রায়গঞ্জ উপজেলার চকমনোহরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার ভোররাতের দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোরশেদ আলম। খোরশেদ আলম থানার চকমনোহরপুর গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে। এ সময় উভয় গ্রুপের ৫জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, চকমনোহরপুর গ্রামের আকতার হোসেন গ্রুপের সঙ্গে একই গ্রামের খোরশেদ গ্রুপের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। শুক্রবার জুমার নামাজ শেষে তারাবি নামাজ পড়ানো ইমামের টাকা তোলা নিয়ে তাদের দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মসজিদের মধ্যেই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে আকতার গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে খোরশেদ আলম ঘটনাস্থলেই গুরুত্বর আহত হন। পরে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ছোট ভাই মন্টু বলেন, আমার ভাই একজন কৃষি দিনমজুর। তিনি ইমামের বেতনের কথা বলতে গেলে আকতার গ্রুপের লোকজন তার ওপর হামলা চালায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, তারাবি নামাজ পড়ানোর জন্য নিযুক্ত ইমামের বেতনের টাকা তোলা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে খোরশেদ আলম গুরুত্বর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া