ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

অবৈধ আয়ের টাকা গ্রহণ না করায় চট্টগ্রামে অফিসারের হাতে রেল কর্মচারি লাঞ্চিত!


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ২:১

ঘুষের অবৈধ টাকা গ্রহণ না করায় এবার রেলওয়ে পুর্বাঞ্চলের চট্টগ্রামের সিআরবির চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) অফিসের এক অফিসারের হাতে অফিস সহকারীকে লাঞ্চিত হতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই অফিসের অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ জাকির হোসেন কর্তৃক ওই অফিসের অফিস সহকারী মো. সোহেল হোসেনের সাথে গত ১৩ এপ্রিল এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
 রেলের ওই কর্মচারীর পরিবারকে নিয়ে বিরূপ মন্তব্য করা ও  চড়-থাপ্পড়সহ নাজেহাল করার বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে পুর্বাঞ্চলের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) বরাবরে গত ২০ এপ্রিল একটি লিখিত অভিযোগ দিয়েছেন লাঞ্চিত অফিস সহকারী সোহেল হোসেন।
লিখিত অভিযোগের সুত্রে জানা যায় গত ১৩ এপ্রিল অন্যান্য কর্মচারীদের সাথে তাকেও সিওপিএস এর সম্মেলন কক্ষে ডেকে নিয়ে একটি প্যাকেট দেওয়ার চেষ্টা করেন অতিঃ সিওপিএস জাকির হোসেন। ওই প্যাকেটে কি আছে জানতে চাইলে জানান এটি টিজি সেকশনের প্রতিমাসের উৎকর্ষের (উৎকোচ) টাকা  থেকে সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে।  যেহেতু টিজির টাকাটা অবৈধ তাই নিতে রাজি হননি সোহেল। ওই টাকা গ্রহন না করায় সোহেলের উপর ক্ষিপ্ত হন এসিওপিএস জাকির। এসময় সোহেল জানান সে রোজা রেখেছে এবং ৫ ওয়াক্ত নামাজ পড়েন তার একটি সন্তান অসুস্থ এজন্য ঘুষের/ অবৈধ টাকা না নেওয়ার জন্য পারিবারিকভাবে নিষেধ আছে। এমন কথায় জাকির আরো ক্ষিপ্ত হয়ে তাকে চর-থাপ্পর মারেন এবং তার পরিবার নিয়ে বিরূপ মন্তব্য করেন। 

অভিযোগের বিষয়ে লাঞ্চিত সোহেল হোসেন বলেন আমি আগে স্টেশন মাস্টার ছিলাম ঘুষ না খাওয়ার জন্য আমি স্বেচ্ছায় ডিমোশন নিয়ে এই দপ্তরে অফিসসহকারী হিসেবে আছি ৮ বছর। এমন কেউ বলতে পারবে না আমি কারো সাথে খারাপ আচরণ করেছি। আমার একটাই অপরাধ আমি ঘুষ বা অবৈধ কোন অর্থ গ্রহন করিনা।  এই অপরাধে আমাকে যা শাস্তি দেওয়া হবে তা মাথা পেতে নিব কিন্তু লোকজনের সামনে এভাবে আমাকে অপমান-অপদস্ত কিছুতেই মেনে নিবনা। তাই ন্যয় বিচারের স্বার্থে আমি সিওপিএস স্যারকে লিখিতভাবে জানিয়েছি। এই ঘটনায় আরো ক্ষিপ্ত হয়ে জাকির হোসেনের ড্রাইভার ওলিউর রহমান আমাকে মারধরের হুমকী দেওয়ায় স্থানীয় কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ করেছি 

এ্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) এ এম সালাহ উদ্দীন ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। 
সম্প্রতি অস্থায়ী কর্মচারী নিয়োগেও অতিঃ সিওপিএস জাকির হোসেনের বিরুদ্ধে ঘুষ ও তদবীর বাণিজ্যের অভিযোগ ওঠেছে। এমনকি অফিসের বিভিন্ন কেনাকাটায়ও তিনি অনিয়মের মাধ্যমে সরকারী টাকা তছরূপ করেছেন বলে অভিযোগ ওঠেছে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির