ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

৯১ চট্টগ্রাম বিভাগ" বন্ধুদের ইফতার মাহফিল অনুষ্ঠিত


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-৪-২০২২ দুপুর ২:৫

"আমরা ঐক্যবদ্ধ বন্ধুত্বের অনির্বাণ বন্ধনে এই বন্ধন রবে অটুট বন্ধুর প্রয়োজনে" এই শ্লোগানকে সামনে নিয়ে "৯১ চট্টগ্রাম বিভাগ" বন্ধুদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল গত শুক্রবার ( ২২ এপ্রিল) নগরীর চকবাজারে একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত  হয়েছে। 

দোয়া মাহফিলে "৯১ বন্ধু পরিবারের" যে সকল বন্ধু এবং পরিবারের সদস্যরা মারা গেছেন তাদের জন্য ও ৯১ সালের ঘূর্ণিঝড়ে যে সকল মানুষ মারা গেছেন তাদের সকলের জন্য বিশেষভাবে দোয়া করা হয়। দোয়া করা হয় সকল সুস্থ ও অসুস্থ বন্ধু ও বন্ধুর পরিবারের জন্য।

ইফতার শেষে আড্ডারত আনন্দ বিভোর  বন্ধুরা বলেন, বর্তমানে আমরা অনেকটা যান্ত্রিক জীবনযাপন করে থাকি। সবসময় আবেগগুলো চেপে রাখতে রাখতে আমাদের মধ্যে আবেগ প্রায় হারিয়েই যেতে বসেছে। কিন্তু বন্ধুর কল্যাণে আমাদের মধ্যে এখনও মানুষসত্ত্বা বেঁচে আছে। বন্ধুই একমাত্র মানুষ, যার সামনে মন খুলে আমরা আবেগ প্রকাশ করতে পারি।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী,পবিত্র ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে এই ধরনের একটি সুন্দর অনাবিল পরিবেশে মনোমুগ্ধকর আয়োজনের জন্য বন্ধু আনিস, জাহানারা বেগম বেবি, জসিমসহ এডমিন প্যানেলের সকল বন্ধুদের ধন্যবাদ জানানো হয়।সুন্দর আয়োজনের মাধ্যমে ক্ষনিকের জন্য স্বপ্নের রাজ্যে হারিয়ে দিতে সহায়তা করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান বন্ধু ওসমান, গোলাম ছরওয়ার, খাদিজা, দিলদার, সাদেক, সুজন দেব, মোঃ সালাউদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মঈনউদ্দীন, তারেকুর রহমানসহ উপস্থিত সকল বন্ধুরা।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির