কুষ্টিয়া র্যাবের অভিযানে ইয়াবা-ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল শুক্রবার (২২ এপ্রিল) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন হাটকালুগঞ্জ গ্রামে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০০ পিস ইয়াবা, যার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা, ২১ বোতল ফেনসিডিল, যার মূল্য আনুমানিক ২১ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, ৬টি সিম ও ১টি মোটরসাইকেলসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. জীবন শেখ (৩৭), পিতা- মো. সিরাজুল ইসলাম, সাং- হাটকালুগঞ্জ, থানা-চুয়াডাঙ্গা সদর, ২। আবুল কালাম @ মিল্টন (৩৫), পিতা- আবু সিদ্দিক, সাং- হরিশচন্দ্রপুর, থানা-দর্শনা, ৩। নওশাদ আলী @ নওশাদ (৩৭), পিতা-নুরু গোলদার, সাং- ঠাকুরপুর, থানা-দর্শনা, ৪। আনারুল ইসলাম (২৭), পিতা-আব্দুল ওহাব, সাং- হাটকালুগঞ্জ, থানা- চুয়াডাঙ্গা সদর, ৫। মো. নুরুন্নবী (৪০), পিতা-মৃত দুলাল মন্ডল, সাং-নতুন বাস্তুপুর, থানা-দামুরহুদা, সর্ব জেলা চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয় এবং উদ্ধারকৃত আলামতসহ তাদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।
উল্লেখ্য, এই ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়াকে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের