আরএনপিপির স্টেকহোল্ডারদের নিয়ে সেমিনার ও ইফতার মাহফিল
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সকল স্টেকহোল্ডারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও মতবিনিময়ের লক্ষ্য নিয়ে ঈশ্বরদীর পারমাণবিক তথ্যকেন্দ্র সেমিনার ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমানু শক্তি কর্পোরেশন-রসাটম এর আয়োজন করে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড, স্থানীয় প্রশাসন এবং ঈশ্বরদী পৌরসভাসহ বিভিন্ন স্টেকহোল্ডার কোম্পানীর ৬০ জনের অধিক প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
রূ
পপুর এনপিপি’র সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তথ্যকেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক আশিক হায়দার ২০২১-২২ সালে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী ও তথ্যকেন্দ্র পরিদর্শনকারীদের ওপর একটি পরিসংখ্যান উপস্থাপন করেন। সেমিনারে অংশগ্রহণকারীরা তথ্যকেন্দ্রের ভবিষ্যৎ কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
ঈশ্বরদী পৌরসভা ভবনে অবস্থিত পারমাণবিক তথ্যকেন্দ্রটি ২০২০ সালের ৩০ শে নভেম্বর তার কার্যক্রম শুরু করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদানের জন্য কেন্দ্রটি রোববার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকে। এছাড়াও বিভিন্ন প্রোগ্রাম, ইভেন্ট আয়োজন; বিজ্ঞান ও প্রযুক্তি প্রসার এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাঠ্যসামগ্রী বিতরণ করে থাকে তথ্যকেন্দ্রটি।
এমএসএম / জামান
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন