আলফাডাঙ্গা পৌরসভার রাস্তা উদ্বোধন
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ১৫ কিলোমিটার বিসি ও আরসিসি রাস্তার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে মনজুর হোসেন বুলবুল এমপি প্রধান অতিথি হিসেবে এসব সড়ক উদ্বোধন করেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে আলফাডাঙ্গা পৌরসভার নওয়াপাড়া বীর মুক্তিযোদ্ধা মরহুম হেমায়েত উদ্দিন তালুকদার সড়ক, শ্রীরামপুরের বীর মুক্তিযোদ্ধা মরহুম মকিবুল হাসান পুটু মিয়া সড়কসহ ২০টি সড়ক উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- এমপির সহধর্মিণী ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক সেলিনা আক্তার, পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান কুয়েতী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলরসহ সুধীবৃন্দ।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার