ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ঈদে নিরাপত্তা নিশ্চিতকরণে গফরগাঁও থানা পুলিশের তৎপরতা


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ২৪-৪-২০২২ দুপুর ১২:২০
পবিত্র ঈদুল ফিতরকে সামনে নিয়ে গফরগাঁও থানার পুলিশ ব্যাপক নিরাপত্তা প্রদানে তৎপর  রয়েছে। এলাকায় যাতে কোনো প্রকার চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং ও অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার (২৩ এপ্রিল) বিকেলে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদের নেতৃত্বে পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোটরসাইকেল মহড়া দেয় গফরগাঁও  থাকা পুলিশের একটি চৌকস দল। 
 
এ বিষয়ে জানতে চাইলে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ স্থানীয় সাংবাদিকদের জানান, অপরাধ রোধ করতে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। গুরুত্বপূর্ণ স্থান, মার্কেট, বিপণিবিতানসহ রাস্তায় রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈদ সামনে রেখে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন মার্কেট ও ফুটপাথে পুলিশি টহল জোরদার করা হয়েছে। সময় সময় গফরগাঁও পৌর এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মহড়া দেয়া হচ্ছে।
 
তিনি আরো জানান, সকাল থেকে রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করে যাচ্ছেন।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ