ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মসজিদের ইমামের বেতন উঠানোকে কেন্দ্র করে হত্যার মূল আসামি র‌্যাবের হাতে আটক


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৪-৪-২০২২ দুপুর ১২:৩০

শনিবার (২৩ এপ্রিল) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন চকমনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমামের বেতনের টাকা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিশংসভাবে প্রতিপক্ষের হামলায় খোরশেদ আলম (৫৫) গুরুতর জখম হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।

মসজিদের ইমামের বেতনের টাকা উঠানো নিয়ে সংঘর্ষ ও একজন মারা যাওয়ার ঘটনাটি এলাকায় জনগণের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরবর্তীতে মৃত খোরশেদ আলমের পরিবার উক্ত ঘটনায় জড়িত ও হত্যাকারীদের বিরুদ্ধে  সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়েরসহ উক্ত পরিবার র‌্যাব-১২-এর নিকট আসামিদের গ্রেফতারের জন্য একটি লিখিত আবেদন করে।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে র‌্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর কাজী আলমগীর হোসেন এসি’র নেতৃত্বে র‌্যাব-১২-এর সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও বিভিন্ন কৌশলের মাধ্যমে সিরাজগঞ্জের রায়গঞ্জ  উপজেলার ধলজান গ্রাম এলাকা হতে হত্যা মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামিকে শনিবার রাতে গ্রেফতার করে। রোববার (২৪ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১২-এর মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় তার কাছে থাকা ব্যক্তিগত মালামাল ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং ১ হাজার ৬৫০ টাকা হেফাজতে নেয়া হয়।

গ্রেফতারকৃত আসামি আকতার হোসেন (৩৫) সলঙ্গা থানার চকমনোহরপুর গ্রামের আমজাদ হোসেন সরকারের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি