৩০০ কৃষককে ইফতার করালেন মাশরাফি
নিজ নির্বাচনী এলাকার কৃষকদের সম্মানে ইফতার দিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা। গতকাল শনিবার (২৩ এপ্রিল) নড়াইলের সদর উপজেলার হবখালী ইউনিয়নের ভান্ডারিপাড়া কৃষক ক্লাবে এ ইফতারের আয়োজন করা হয়।
মাশরাফি বিন মোর্ত্তজা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর কৃষকদের কাজের শেষে বসার জন্য, নিজেদের সুখ-দুঃখ, সুবিধা-অসুবিধা আলোচনা করার জন্য নড়াইল জেলা কৃষক ক্লাব গঠনের উদ্যোগ নিয়েছেন। তেমনি একটি কৃষক ক্লাব হলো ৭নং হবখালী ইউনিয়নের ভান্ডারিপাড়া কৃষক ক্লাব, শনিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০০ জন কৃষকের সম্মানে ওই ইফতারের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা মোল্যা, সাধারণ সম্পাদক মোদাচ্ছের আলী, হবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. টিপু সুলতান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও মেম্বারগণ। তারা সবাই এই ক্লাবের উপদেষ্টা।
ইফতারে দোয়া করেন হাফেজ মহিবুল্লাহ ও কোরআন তেলাওয়াত করেন ভান্ডারিপাড়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা।
এমএসএম / জামান
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
Link Copied