ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জার্মান ‘ক্লাসিকো’ জিতে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বায়ার্ন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৪-২০২২ দুপুর ১:২৭

ইউরোপের শীর্ষ লিগগুলোয় যে কীর্তি নেই আর কারো, সেটাই গড়ে বসেছে বায়ার্ন মিউনিখ। টানা দশটি লিগ শিরোপা নিশ্চিত করেছে ব্যাভারিয়ানরা। সেটাও নিশ্চিত হয়েছে জার্মান ক্লাসিকো বা ডার ক্লাসিকারে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে। 

চার ম্যাচ হাতে রেখে বায়ার্ন দুইয়ে থাকা বরুসিয়ার চেয়ে এগিয়ে ছিল ৯ পয়েন্টে। এই নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় জিতলেই শিরোপার স্বাদ পেয়ে যেত দলটি। রবার্ট লেভান্ডভস্কিরা শেষমেশ সেটা করেই দেখিয়েছেন। 

শুরুটা করেছিলেন সের্জ গেনাব্রি। ১৫ মিনিটে এগিয়ে দিয়েছিলেন দলকে। এরপর ৩৪ মিনিটে লেভান্ডভস্কি ব্যবধান বাড়ান। বরুসিয়ার কাজটা কঠিন হয়ে পড়েছিল তখনই। প্রথমার্ধ এই ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে বায়ার্ন। 

বিরতির পর সাবেক লিভারপুল মিডফিল্ডার এমরে কানের পেনাল্টিতে ব্যবধান কমিয়ে আশা দেখছিল সফরকারীরা। তবে সময়ের সাথে সাথে সে আশা কেবল ফিকেই হয়েছে। ৮৩ মিনিটে জামাল মুসিয়ালার গোলে যে আশার আনুষ্ঠানিক সমাধি ঘটে। আর ৩-১ গোলের জয়ে বায়ার্ন নিশ্চিত করে তাদের লিগ শিরোপা। এর ফলে ২০১২-১৩ থেকে চলতি মৌসুম পর্যন্ত সবকটি লিগ শিরোপা ঘরে তুলেছে দলটি। শীর্ষস্থানীয় ইউরোপীয় লিগগুলোয় যে রেকর্ড নেই আর কারো। তাতেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ব্যাভারিয়ানরা। 

এমএসএম / এমএসএম

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!