ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

১৪ তম সহকারী জজ নিয়োগ পরীক্ষা

নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দুর্দান্ত সাফল্য


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৪-২০২২ দুপুর ২:১০

গত ২১ এপ্রিল চতুর্দশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এতে নিজেদের মেধা দিয়ে জায়গা করে নিয়েছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের তিন শিক্ষার্থী। ১৪তম বিজেএস-এ দুর্দান্ত সাফল্য অর্জনকারী নর্দান বিশ্ববিদ্যালয়ের এই তিন শিক্ষার্থী হলেন- ২৭তম ব্যাচের সোহানুর রহমান সোহাগ, ১৮তম ব্যাচের আব্দুল মান্নান এবং নোভা নুসরাত।

সোহানুর রহমান সোহাগের মেধাতলিকায় স্থান ৪১তম। নিজের সাফল্যের বিষয়ে সোহানুর রহমান সোহাগ বলেন, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সফলতার হাতছানি পেতে হলে নিজের মেধায় শান দিয়ে সফলতা অর্জন করে নিতে হবে। তবে একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে বড় ভূমিকা রাখেন শিক্ষকরা। নর্দান ইউনিভার্সিটিতে অধ্যয়নের সময় সকল শিক্ষকই আমাকে অনুপ্রাণিত করেছেন আজকের এই অবস্থান অর্জন করার পেছনে। আমি আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।

অন্যদিকে ১৪তম  বিজেসের মেধাতালিকায় স্থান করে নেয়া নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৮তম ব্যাচের আব্দুল মান্নানও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষকদের প্রতি। বিজেএস-এর মেধা তালিকায় স্থান করে নিতে পেরে আনন্দিত আব্দুল মান্নান ও তার পরিবারের সকলেই।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের সাফল্যের বিষয়ে নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে সন্তানতুল্য। সন্তানদের যে কোনো ভালো খবর শুনলে গর্বে আমাদের বুকটা ভরে যায়। আমাদের আইন বিভাগের শিক্ষার্থীরা ইতিপূর্বেও বিজেএস-এ তাদের মেধার ছাপ রেখেছে। ১৪তম বিজেএস-এ মেধাতালিকায় জায়গা করে নেয়া শিক্ষার্থীদের আমার ও নর্দান পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আগামীতেও আমাদের আইন বিভাগের শিক্ষার্থীরা তাদের সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের তথ্যমতে, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চসংখ্যক বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বিভিন্ন পদে কৃতিত্বের সাথে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলে ৩ হাজারেরও বেশি তালিকাভুক্ত আইনজীবী রয়েছেন, যারা নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক শিক্ষার্থী। 

সাদিক পলাশ / জামান

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম