ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি যুক্তরাষ্ট্র প্রবাসী কুমিল্লাবাসীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৪-২০২২ দুপুর ২:২৮
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের নিকট কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক নিউইয়র্ক বাংলা ডট কম এর সম্পাদক আকবর হায়দার কিরণ, বৃহত্তর কুমিল্লা ফাউন্ডেশন সভাপতি ও খবর ডট কম সম্পাদক মশিউর রহমান মজুমদার, আলোকচিত্র শিল্পী নীহার সিদ্দিকী সহ অন্যান্যরা। স্মারকলিপিতে আরো স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র প্রবাসী শহীদুল হক, মোহাম্মদ নুর হোসেন, কামরুন নাহার প্রমুখ।
 
স্মারকলিপিতে প্রবাসীরা বলেন, আমেরিকা থেকেও বাংলাদেশের উন্নয়নে প্রবাসী কুমিল্লাবাসী শ্রমের অর্থ পাঠিয়ে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হয়ে অবদান রাখার চেষ্টা করছে। আপনি জাতির পিতার সুযোগ্য কণ্যা। দেশ পরিচালনায় ও দেশের উন্নয়নে আপনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কুমিল্লাবাসীর দীর্ঘ দিনের দাবী সকল ক্ষেত্রে অগ্রসরমান কুমিল্লাকে বিভাগ করা। আমরা কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগের নামকরনের জন্য আপনার নিকট বিনীত আবেদন করছি।

স্মারকলিপিতে প্রবাসীরা আরো বলেন, একজন খুনির অপকর্মের জন্য সারা কুমিল্লাবাসী দায়ী হতে পারে না। বাংলাদেশে প্রতি ইঞ্চি জায়গা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রচেষ্টা এবং নেতৃত্বে স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশে কোন খুনির জায়গা নাই। আমাদের মাননীয় সংসদ সদস্য আ. ক. ম বাহাউদ্দিন বাহার আমাদের দাবীর যথার্থতা আপনার সমীপে উত্থাপন করেছেন। জাতির পিতার কণ্যা হিসেবে আপনি তা অনুভব করবেন বলে আমাদের বিশ্বাস। আপনি আমাদের দাবী অচিরেই কুমিল্লা নামে ”কুমিল্লা বিভাগ” এর ঘষোনা দিয়ে প্রবাসীদের আশা পূর্ণ করে আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

এদিকে স্মারকলিপি গ্রহণ করে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম প্রবাসী কুমিল্লাবাসীর প্রানের দাবি কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষণা সংক্রান্ত স্বারকলিপি প্রধানমন্ত্রী বাংলার গণমানুষের নয়নমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট দ্রুত পৌঁছানোর আশ্বাস প্রদান করেন।

এমএসএম / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা