মহভোগািন্ততে বাংলাবাজার শিমুলিয়া নৌপথের যাত্রীরা
দীর্ঘ দুই বছর পর করোনার বিধিনিষেধ না থাকাতে অনেকটাই বাড়তি আনন্দ ছিল এবারের ঈদে ঘরমুখো মানুষের মাঝে। তবে সেই আনন্দ যেন নিরানন্দে পরিণত হতে যাচ্ছে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথ ব্যবহারকারীদের কাছে। করোনার বিধিনিষেধ ও পদ্মা সেতুর সাথে ফেরির ধাক্কা লাগাকে কেন্দ্র করে গত বছর থেকে এই নৌপথে ফেরি চলাচল কমিয়ে দেয় নৌ কর্তৃপক্ষ। তবে স্বাভাবিক অবস্থায় এই নৌপথে ১৬টি ফেরি চলাচল করত। যদিও এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য শরীয়তপুরের মাঝিকান্দি এলাকায় বিকল্প একটি ফেরিঘাট স্থাপন করা হয়েছে।
শিমুলিয়া থেকে মাঝিকান্দি ও বাংলাবাজার নৌপথে ঈদ উপলক্ষে ১০টি ফেরি চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত এই নৌপথে মাত্র ৭টি ফেরি চলাচল করছে, যা চাহিদার তুলনায় খুবই কম। ফলে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে অনেকটাই।
সরেজমিনে রোববার (২৪ এপ্রিল) সকালে মাদারীপুরের বাংলাবাজার ঘাট এলাকায় দেখা যায়, পারের অপেক্ষায় অসংখ্য যানবাহন সকাল থেকে আটকে আছে। পারাপারের জন্য বাংলাবাজার ঘাটে মাত্র তিনটি ফেরি রয়েছে, যা চাহিদার তুলানায় খুবই সামান্য। এর দরুন নৌ কর্তৃপক্ষের কাছে ফেরি বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রী এবং যানবাহন শ্রমিকরা।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ জানান, এবারে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে শিমুলিয়া- বাংলাবাজার ও মাঝিকান্দি নৌপথে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। এই নৌপথের জন্য ১০টি ফেরি প্রস্তুত রয়েছে। বর্তমানে দুই ঘাটে ৭টি ফেরি চলাচল করছে। তবে খুব দ্রুত আরো ৩টি ফেরি যুক্ত হবে। আশা করি তখন যাত্রী এবং যানবাহন শ্রমিকদের সমস্যা অনেকাংশেই লাঘব হবে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত