আশুলিয়া এসি-ল্যান্ড অফিসে গ্রীল কেটে চুরি,থানায় মামলা
আশুলিয়ায় সহকারী কমিশনার (ভূমি) অফিসের গ্রিল কেটে চুরি হয়েছে। এ ঘটনায় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির আনন্দ সরকার আশুলিয়া থানায় অভিযোগ করেছেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায় বৃহস্পতিবার ২১ এপ্রিল বিকালে অফিসের কার্যক্রম শেষে এসি-ল্যান্ড অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী বাসায় চলে যায়। দু-দিন পরে শনিবার সকালে এ্যসি-ল্যান্ড অফিসের রইস-উল আলম অফিসের তালা খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পায় অফিসের নেজারত শাখা, নামজারী শাখা ও মিসকেস শাখার অফিস রুমের মালামাল এলোমেলো পড়ে আছে। বিষয়টি রাইস-উল আলম মোবাইল ফোনে পুরো বিষয়টা আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) এসি-ল্যান্ড অফিসের আনন্দ সরকারসহ অন্যান্য কর্মকর্তাদের জানায়। খবর পেয়ে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা এসে সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায় শনিবার রাত ৩টায় মাথাসহ মুখে মানকি টুপি পড়ে ৩ জন লোক এসি-ল্যান্ড অফিসের বারান্দার গ্রিল কেটে ভেতর প্রবেশ করে। পরে তার স্টিলের আলমারীর লকার ভেঙে ২টি ল্যাপটপ ও একটি স্ক্যানার মেশিন চুরি করে নিয়ে যায়। যার মূল্য ১ লাখ ৩২ হাজার টাকা। এ ব্যাপারে আশুলিয়া সহকারী কমিশনার (ভুমি), মোঃ আনোয়ার হোসেন এর নিকট জানতে চাইলে তিনি দৈনিক সকালের সময় রির্পোটার কে বলেন বিষয়টি তার উর্ধবতন কর্মকর্তাদের জানিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পরবর্তী কাজটুকু থানা পুলিশ দেখবে বলে জানান তিনি। পরে থানায় জানতে চাইলে ওসি (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে দেখেছে। এসিল্যান্ড অফিসের পক্ষ থেকে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেছে। এঘটনায় বিস্তারিত পর্যালোচনা করে আইনী ব্যাবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার