ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের দল ঘোষণা, বাদ সাদমান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৪-২০২২ দুপুর ৪:৪

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের এই দল থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম। দলে রয়েছেন পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা সাকিব আল হাসানও। তিনি থাকলেও ইনজুরির কারণে নেই তাসকিন আহমেদ। ডাক পেয়েছেন তরুণ পেসার রেজাউর রহমান রাজা।

২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এ সফরে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। শুরুতে চট্টগ্রামে এ ম্যাচটি হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলিয়ে নতুন ভেন্যু হিসেবে বিকেএসপিকে বেছে নিয়েছে বিসিবি।

চোটের কারণে ১৬ সদস্যর স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ। তবে ফিটনেস উতরানো সাপেক্ষে দলে রাখা হয়েছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে। চোটের কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হয়ে যাওয়া এবাদত হোসেনও আছেন ১৬ সদস্যর দলে। তবে ম্যাচ না খেলেও বাদ পড়েছেন ডানহাতি পেসার আবু জায়েদ চৌধুরী রাহি।

ব্যক্তিগত কারণে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না পারা সাকিব আল হাসানও থাকছেন শ্রীলঙ্কা সিরিজে। সাকিবের সঙ্গে স্পিনার হিসেবে তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজ রয়েছেন। শরীফুল-ইবাদতের সঙ্গে স্কোয়াডে পেসারের সংখ্যা পাঁচজন।

এক নজরে বাংলাদেশের ১৬ সদস্যের দল-

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

এমএসএম / এমএসএম

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!