রাণীশংকৈলের নেকমরদ পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, প্রশাসন নীরব
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সবচেয়ে বড় হাট নেকমরদে চলছে প্রতিনিয়ত টোল বাণিজ্য। প্রশাসনের নাকের ডগায় এমন বাণিজ্য চলছে বলে জনসাধারণ অনেকেরই অভিযোগ রয়েছে। রোববার (২৪ এপ্রিল) নেকমরদ হাটে সরেজমিন জানা যায়, ইজরাদার গরু ও ছাগল ক্রয়-বিক্রয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। গরুপ্রতি ৪০০ টাকা এবং ছাগলপ্রতি ১৫০ টাকা হারে লেখাইদার কর্তৃক টোল আদায়ের বিশেষ করে গরু ব্যবসায়ীদের কাছ থেকে এ অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, সরকারি নীতিমালা অমান্য করে ইজরাদার প্রশাসনকে বৃদ্ধাগুলি দেখিয়ে প্রতি হাটে অতিরিক্ত হারে টোল আদায় করছেন।
এ বিষয়ে জানতে চাইলে নেকমরদ হাটের ইজারাদার আব্দুল কাদের গং অতিরিক্ত টোল নেয়ার সত্যতা স্বীকার করে বলেন, সবাই যেভাবে নিচ্ছে আমরাও সেভাবে নিচ্ছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহাকে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) মাহবুবুর রহমানকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন কাটে দেন।
উল্লেখ্য, উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক নেকমরদ ও কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied