ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পাচ্ছেন ৬৩১ গৃহহীন পরিবার


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৪-৪-২০২২ রাত ৯:৪১
পরপর দুই দফা গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় ঘর প্রদানের পর এবার তৃতীয় পর্যায়ে কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৬৩১টি গৃহহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে জেলার ৯টি উপজেলায় ৬৩১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে দেয়া হবে জমিসহ স্বপ্নের এসব ঘর। রোববার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্থানীয় গণমাধ্যমকর্মীদের সামনে এ তথ্য তুলে ধরেন।
 
জেলা প্রশাসক জানান, ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর এবারের ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্ত্মান্ত্মর কার্যক্রমের প্রধানমন্ত্রীার কার্যালয় থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে কুড়িগ্রামের ৯ উপজেলায় ৬৩১টি ঘর হস্ত্মান্ত্মর করা হবে। প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ, রাস্ত্মা, স্যানেটারি ও পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
 
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজহাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, আরডিসি নিশাত তামান্না, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সিনিয়র সাংবাদিক সফি খান প্রমুখ।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন