রাণীশংকৈলে ৩য় ধাপে ঘর পাচ্ছে ৩৫১টি পরিবার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৩৫১টি পরিবার ঘর পেতে যাচ্ছে। মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ঠাকুরগাঁও জেলায় আরো ২ হাজার ৬১২ জন ভূমিহীন জমি ও নতুন ঘর পাচ্ছে। এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার (২৪ এপ্রিল) বেলা ১১টায় সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ জানান, জেলায় তৃতীয় পর্যায়ে মোট দুই হাজার ৬১২ জন ভূমিহীন প্রত্যেকে ২ শতক করে জমি ও একটি করে দুই রুম বিশিষ্ট আধাপাকা গৃহ পাবেন।উদ্বোধন-যোগ্য গৃহের সংখ্যা এক হাজার ৪৬৬টি।
এর মধ্যে সদর উপজেলায় ৭৫৫টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত গৃহের সংখ্যা ৩৪০টি, পীরগঞ্জ উপজেলায় ৬৪৮ টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ৪৪৮টি,রাণীশংকৈল উপজেলায় ৭৭৬ টির মধ্যে প্রস্তুত ৩৫১টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৩টির মধ্যে প্রস্তুত ৪৮টি ও হরিপুর উপজেলায় ৩৮০টির মধ্যে ২৭৯টি উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে।
আগামী (২৬ এপ্রিল) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এই কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার৷
প্রেসব্রিফিংয়ে অংশ নেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মূন্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি,তসিলদার জাহিরুল ইসলাম,রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) আহ্বায়ক কুশমত আলী ও সভাপতি ফারুক আহম্মেদ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু
Link Copied