ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বার্সার হ্যাটট্রিক হারে চ্যাম্পিয়ন হওয়ার দুয়ারে রিয়াল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ১২:৫৪

আবার পুরোনো সেই ফর্মেই যেন ফিরে গেল বার্সেলোনা! মাঝে জাভি হার্নান্দেজের জাদুতে বেশ কয়েকটি দারুণ জয় পেয়েছিল তারা। দেখছিল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। কিন্তু আবার ভেঙে পড়েছে দলটি। ক্যাম্প ন্যুতে টানা তৃতীয় ম্যাচ হেরেছে তারা। তাতে লিগ জয়ের দৌড়ে কাছাকাছি পৌঁছে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। 

রোববার রাতে লা লিগার ম্যাচে ১-০ গোলে রায়ো ভায়োকানোর কাছে হেরেছে বার্সেলোনা। এই হারের পর শিরোপা জিততে আর ১ পয়েন্ট দরকার রিয়াল মাদ্রিদের। ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-২ ও লিগে কাদিসের বিপক্ষে ১-০ ব্যবধানে হারার পর ঘরের মাঠে টানা তৃতীয় ম্যাচ হারল দলটি। এর আগে ১৯৯৮ সালে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তারা। 

ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় এগিয়ে যায় ভায়োকানো। ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দিয়ে গোল করেন আলভারো গার্সিয়া। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের সামনে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। এরপর ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

গোল খাওয়ার পর প্রতিপক্ষকে চেপে ধরার চেষ্টা করে বার্সা। গোল করতে আক্রমণ করলেও শটগুলো থাকছিল না লক্ষ্যে। ২৭তম মিনিটে ডি-বক্সে গাভি পড়ে গেলে পেনাল্টির আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা। যদিও পরে অফসাইডের বাঁশি বাজান রেফারি। রেফারির সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে হলুদ কার্ড দেখেন জাভি।

বিরতির ঠিক আগে এই গাভির শটই পোস্টে লাগে। পরে ফিরতি শটে গোল করেন ফেরান তোরেস। কিন্তু সেটা বাতিল হয়ে যায় অফসাইডে। ৬৯তম মিনিটে ডি-বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের পা ছুঁয়ে হাতে লাগলে পেনাল্টির আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা। তবে এবারও বার্সার পক্ষে বাঁশি বাজাননি রেফারি।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ফের পেনাল্টির আবেদন করে তারা। গাভিকে ডি-বক্সে ভায়োকানোর ডিফেন্ডার কাতেনা ধাক্কা দিয়ে ফেলে দিলে আবারও পেনাল্টির আবেদন করে স্বাগতিকরা। এবারও অফসাইডের বাঁশি বাজান রেফারি। ১১ মিনিট যোগ করা সময়েও বেশ কয়েকটি প্রচেষ্টা ছিল বার্সার। কিন্তু গোলের দেখা তারা পায়নি। মাঠ ছাড়তে হয় হার নিয়েই।

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ