আত্মসমালোচনা করতে হবে, বলছেন জাভি
ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারল বার্সেলোনা। এর মধ্যে একটি ইউরোপা লিগ ও দুটি লা লিগায়। সর্বশেষ রোববার রাতে তারা হেরেছে রায়ো ভায়োকানোর বিপক্ষে। এই হারের পর লিগ দৌড় থেকে অনেকটা ছিটকে গেছে বার্সেলোনা। নিজেদের দ্বিতীয় স্থান ধরে রাখা নিয়েও আছে শঙ্কায়।
এমনকি আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলাও এখনও পুরোপুরি নিশ্চিত নয় বার্সার। রায়ো ভায়োকানোর বিপক্ষে ঘরের মাঠে হার কিছুতেই মানতে পারছেন না দলটির কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচশেষে তিনি বলেছেন, একই ভুল বারবার করছে বার্সা। দেখছেন আত্মসমালোচনার সুযোগও।
তিনি বলেছেন, ‘ভুল বারবার করা যাবে না। আমাদের অবশ্যই আত্মসমালোচনা করতে হবে। এটাই বাস্তবতা। আমাদের আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে। আমরা একটা ভালো দৌড়, ইউরোপা লিগে ভালো ম্যাচ নিয়ে রোমাঞ্চিত ছিলাম। এখন এটা বার্সার মতো ক্লাবের জন্য খুব বেশি অনুপ্রেরণাদায়ী না দ্বিতীয় স্থানের জন্য লড়াই করা। কিন্তু আমাদের উন্নতি করতে হবে।’
রোববারের ম্যাচ নিয়ে জাভি বলেছেন, ‘আমাদের খেলাটাতে আরও ভালোভাবে যেতে হবে। প্রথমার্ধে, আমরা ভালো ছিলাম না। দ্বিতীয়ার্ধ ভালো ছিল। আমরা সবকিছুই চেষ্টা করেছি কিন্তু পরিস্থিতি কঠিন ছিল। আমি কোচ হিসেবে নিজের ভুল স্বীকার করছি তাদের অনুপ্রাণিত করতে না পারার।’
‘আমরা ঘরের মাঠে দুইটা ম্যাচ হেরেছি যেগুলো জেতা উচিত ছিল কাদিজ ও রায়োর বিপক্ষে। কিন্তু আমি নভেম্বরে এসেছি যখন ক্লাব ছিল নয় নম্বরে ক্লাবের জরুরি ডাকে। এই ম্যাচগুলো জটিল। কিন্তু এটাই ফুটবল। আমাদের এখন মালার্কোকে নিয়ে ভাবতে হবে ও ওই ম্যাচটার ব্যাপারে চিন্তা করতে হবে। পাঁচটা ফাইনাল ম্যাচ বাকি ‘
এমএসএম / এমএসএম
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল