ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ২:২০
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের হলুদবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। রোববার (২৪ এপ্রিল) সকাল ১০টায় হলুদবাড়িয়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত হলেন পিয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হলুদবাড়িয়া এলাকার গোলাম গাউসের ছেলে শাহীন মিয়া (৩৯)।
 
এ তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের হলুদবাড়িয়া এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের একটি টিম উক্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরে ধৃতের বসতবাড়ি তল্লাশি করে ৪৫০পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
 
তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া