কুবির বাংলা বিভাগের গবেষণা পত্রিকার দ্বিতীয় সংখ্যা প্রকাশিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘ভাষা-সাহিত্য পত্রিকা'র দ্বিতীয় সংখ্যা (বৈশাখ-১৪২৮) প্রকাশিত হয়েছে। গতকাল রোববার (২৪ এপ্রিল) পত্রিকাটির সম্পাদক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী পত্রিকাটি হাতে পাওয়ার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
পত্রিকার সম্পাদনা পর্ষদে সম্পাদক হিসেবে বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী ছাড়াও সদস্য হিসেবে আছেন- অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান ও ড. তসলিমা খাতুন। এছাড়া বিশেষজ্ঞ সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো: রেজাউল ইসলাম (শামীম রেজা)।
পত্রিকাটির সম্পাদকের সাথে কথা বলে জানা যায়, এবারের সংখ্যায় বাংলাদেশের আটটি বিশ্ববিদ্যালয়ের ও ভারতের দুইটি বিশ্ববিদ্যালয়ের মোট ষোলোজন প্রবন্ধিকের লেখা ছাপানো হয়েছে। প্রতিটা লেখা প্রকাশের ক্ষেত্রে দ্বি-স্তরীয় (পিয়ার রিভিউড) মূল্যায়ন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।
গবেষণা পত্রিকার দ্বিতীয় সংখ্যা বের করার অনুভূতি বলতে গিয়ে পত্রিকার সম্পাদক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকী বলেন, একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বাংলা বিভাগ থেকে 'ভাষা-সাহিত্য পত্রিকা' প্রকাশ করা হয়, যা একটি বিভাগের শিক্ষা-গবেষণা কাজেরই অংশ বলে মনে করি। বাংলাদেশের পাশাপাশি ভারতের প্রথিতযশা সাহিত্যতাত্ত্বিক-গবেষকদের প্রবন্ধ প্রকাশিত হওয়ায় এর পরিসর বিস্তৃত হয়েছে। জার্নাল প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
বাংলাদেশের বাইরে ভারত থেকে বেশ কয়েকজন প্রাবন্ধিক এই সংখ্যায় লিখেছেন। এই সম্পর্কে পত্রিকার সম্পাদক বলেন, এই পত্রিকাটিকে আমরা আন্তর্জাতিক মানেরও বলতে পারি। প্রথম সংখ্যা থেকেই আমরা আন্তর্জাতিক আইএসএসএন(ISSN) নম্বর দিয়ে প্রকাশ করেছি। তাছাড়া বাংলাদেশের বাইরে থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্য ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সাবেত্রী নন্দী চক্রবর্তীর মতো লেখকরাও লিখছেন এখানে সেক্ষেত্রে এটাকে আন্তর্জাতিক প্রকাশনাও বলা যায়।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একক কোনো বিভাগের জার্নাল শুধু বাংলা বিভাগ থেকেই প্রকাশিত হয়। এর আগে ‘ভাষা-সাহিত্য পত্রিকা'র প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। ঐ জার্নালে বাংলাদেশ ও ভারতসহ মোট তেরো জন শিক্ষক-গবেষকের প্রবন্ধ ছাপানো হয়।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied