ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ইফতারে ধনী গরিবের কোন ভেদাভেদ নেই : বাবর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ১২:৩০

পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন গড়ে ২হাজারের অধিক সাধারণ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করে চলেছেন সাবেক যুবলীগের  কেন্দ্রীয়  নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। 

মূলত বীর চট্টলার অবিসংবাদিত নেতা চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের নামে তিনি এসব ইফতার বিতরণ করে থাকেন। এর কারণ হিসেবে তিনি বলেন, যে কোন দূর্যোগ সংকটে কিংবা পবিত্র সময়ে মহিউদ্দীন ভাই সাধারণ জনগণের পাশে থাকতেন। এগুলো মূলত ওনারি কাজ। মহিউদ্দীন  ভাইয়ের জীবদ্দশায় তিনি সাধারণ মানুষের পাশে দাড়াতেন।মানুষের মুখে খাবার তুলে দিতে পারলেই তিনি সবচেয়ে বেশী আনন্দ পেতেন। তিনি রমজানে হাজার হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করতেন আর আমরা কর্মীরা সারাদিন কেটে কর্ম সম্পাদন করতাম।আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু নেতার শিক্ষা গুলো বুকে ধারণ করে আমরাও চেষ্টা করছি যৎসামান্য মানুষের পাশে দাড়াতে।

তিনি আরো বলেন,পুরো মাহে রমজান মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ও সিয়াম সাধনার মাস। এই একটি মাস আমরা ধনী গরীব সকলে সারাদিন অভুক্ত থেকে রোজা রাখি।তাই রোজার যেমন ধনী গরিবের ভেদাভেদ নেই,তেমনি ইফতারেও ধনী গরিবের কোন ভেদাভেদ নেই। আমরা সকলে এক ও অভিন্ন ভাবে সত্যকারের মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্টা করতে হবে। তবেই সমাজের শ্রেণী বৈষম্য নিরসন হবে।

আজ বিকাল ৫ টার সময় নন্দনকানন, ডিসি হিল, পুরান বন্দর এলাকায় ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, যুবলীগ নেতা  শিবু প্রসাদ চৌধুরী,  দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সদস্য ওমর ফারুক, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা,এম কুতুবউদ্দীন চৌধুরী ,মোহাম্মদ তসলিম ,মোঃ মোরশেদ আলম,কাজী দেলোয়ার হোসেন,দীপংকর রোদ্র বাপ্পা,দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবু শাদাত সায়েম, মোঃজাহেদ, মোঃ দেলোয়ার হোসেন, হোসাইন আহমেদ রুবেল, আবু তাহের রানা, কামরুল হাসান প্রমুখ।

এমএসএম / এমএসএম

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ