স্ত্রীর লাশ নিতে এসে লাশ হয়ে ফিরল স্বামী
ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী-সন্তানসহ স্বজনরা। পথিমধ্যে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় লাশবাহী অ্যাম্বুলেন্সটির। এতে স্বামী আয়নাল হক (৪৫) মারা যান। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ছেলেসহ আরো তিনজন। দুর্ঘটনায় নিহত আয়নাল হক গাইবান্ধা জেলার সদর উপজেলার ফরিদ উদ্দিনের ছেলে।
জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কের ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা দ্বীন ইসলাম (৪৫), নিজাম উদ্দিন (১০) এবং অ্যাম্বুলেন্স চালক ফিরোজ (৩০) আহত হন। সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরো জানা গেছে, রংপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হোসেন নামে একজন মারা যান এবং তিনজন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শ্যামলী পরিবহনের বাস ও অ্যাম্বুলেন্সটি শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে অ্যাম্বুলেন্স চালক ফিরোজের অবস্থা আশংকাজনক।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied